টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা নিউজিল্যান্ডের, বাদ পড়লেন টিম রবিনসন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এই ভেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং খেলা হবে ভারত ও শ্রীলঙ্কায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। একাধিক খেলোয়ারের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিলেও তবুও দলের সদস্যদের নাম চূড়ান্ত করা হয়েছে। নিউজিল্যান্ডের পাঁচ খেলোয়ার সম্প্রতি ইনজুরি থেকে সেরে উঠছেন এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা বিশ্বকাপে খেলার জন্য জন্য প্রস্তুত । তবে নিউজিল্যান্ড ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ব্যাটার টিম রবিনসনের। তাঁর বাদ পড়ায় সকলে হতবাক হয়ে গিয়েছেন কারণ গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছিলেন।

অধিনায়ক মিচেল স্যান্টনার ফিটনেস সমস্যায় ভুগছেন। অন্যদিকে ফিন অ্যালেন (আঙুল এবং হ্যামস্ট্রিং), মার্ক চ্যাপম্যান (গোড়ালি), স্যান্টনার (অ্যাডাক্টর), এবং দুই ফাস্ট বোলার লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি বর্তমানে বাদ পড়েছেন। তবে জানানো হয়েছে যারা ফিটনেস সমস্যায় ভুগছেন তারা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। দল ঘোষণার পাশাপাশি লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি উভয়কেই বিশেষ ছুটি মঞ্জুর করা হয়েছে। দুজনের স্ত্রী সন্তানসম্ভবা। খেলার চলাকালীন সন্তান হলে তাঁরা পিতৃত্বকালীন ছুটি পাবেন। ব্যক্তিগত কারণে এই জুটি টুর্নামেন্টের কিছু অংশ থেকে বাদ যেতে পারেন। তা ছাড়া ম্যাচজয়ী পারফর্ম্যান্স সত্ত্বেও টিম রবিনসনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপ খেলার মাঠের কথা বিবেচনা করে বোলিং আক্রমণে স্পিনের ওপর বাড়তি গুরুত্ব দিয়েছে কিউই টিম ম্যানেজমেন্ট। দুই বিশেষজ্ঞ স্পিনার স্যান্টনার ও ইশ সোধির পাশাপাশি স্কোয়াডে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রকে। চেন্নাইয়ের স্পিনবান্ধব চিদাম্বরম স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের তিনটি ম্যাচ হবে ।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

বিকেলের চায়ের আড্ডা জমাতে বানিয়ে ফেলুন মুম্বইয়ের বিখ্যাত বাটাটা বড়া

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের