দেখে নিন, মানোলো দিয়াজ সম্পর্কে কী বললেন আলেজান্দ্রো

সূদূর স্পেনে বসে এখনও পর্যন্ত প্রিয় লাল-হলুদের খবর রাখেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় বছর দু’য়েক আগে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে গিয়েছিলেন আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া। তবে সূদূর স্পেনে বসে এখনও পর্যন্ত প্রিয় লাল-হলুদের খবর রাখেন তিনি। বর্তমানে দলটির অবস্থা খুবই খারাপ। আর কোচের পদে রয়েছেন আলেজান্দ্রোর এক সময়ের সহকর্মী মানালো ম্যানুয়াল দিয়াজ। একদা তাঁরা রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন।

তবে দিয়াজের কোচিংয়ে চলতি আইএসএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি লাল-হলুদ। লিগ টেবিলে সবার শেষে রয়েছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। সমর্থকদের যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ছে কোচ দিয়াজের ওপর। আর এমন পরিস্থিতিতে রটেছে প্রাক্তন কোচ আলেজান্দ্রোই নাকি দিয়াজকে কোচ করে আনার জন্য সুপারিশ করেছিলেন। যার ফলে নেটিজেনদের অনেকেই আলেজান্দ্রোর ওপর ক্ষিপ্ত হয়েছেন। তবে এই তথ্য যে ভুল সেটা নিজেই জানালেন আলেজান্দ্রো।

তিনি জানিয়েছেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবের কোচের পদ থেকে ছাড়ার পর আমি ক্লাবের কারও সঙ্গে সম্পর্ক রাখিনি। তবে সমর্থকদের সঙ্গে মাঝে-মাঝে কথপোকথন হয়, কারণ, ওরা আমাকে বার্তা পাঠায়। আমি দিয়াজের নাম সুপারিশ করিনি, আর ওনার সঙ্গে আমার কথাও হয়নি’।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির