এই মুহূর্তে




অতীত ভুলে ফের সাতপাকে বাঁধা পড়লেন প্রাক্তন ক্রিকেটার অনিরুদ্ধ শ্রীকান্ত, পাত্রী কে?

নিজস্ব প্রতিনিধি: ফের ক্রিকেট মহলে বিয়ের সানাই! বিয়ে করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিরুদ্ধ শ্রীকান্ত। জন প্রিয় তামিল অভিনেত্রী সংযুক্তা সানমুগানাথনের গলায় দিলেন মালা। সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা।যদিও দিন কয়েক আগেই তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে এসেছিল। তবে এই বিষয়ে তারকা জুটির পরিবারের তরফে কিছু জানানো হয়নি। শুধুমাত্র গুঞ্জন ছিল। অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে এনে সুখবর দিলেন তারকা জুটি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা তাদের বিয়ের ছবি শেয়ার করেছেন। পাশাপাশি তারা তাদের বিয়ের একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁরা একে অপরের সঙ্গে কিছু রোমান্টিক মুহূর্ত তৈরি করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Shanmughanathan (@samyuktha_shan)

জানা যায়, বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের চার হাত এক হয়েছে। তাঁদের ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্ত এবং তাদের বন্ধুবান্ধবরা অভিনন্দন জানাতে শুরু করেছেন। অভিনেত্রী স্নেহা লিখেছেন, “অভিনন্দন প্রিয়তম, তোমার জন্য খুব খুশি।” ঐশ্বর্য রাজেশ মন্তব্য করেছেন, “অভিনন্দন স্যাম এবং অনি।”অভিনেত্রী রাম্যা পান্ডিয়া বলেছেন, “অভিনন্দন স্যাম, তোমার জন্য খুব খুশি, তোমার জন্য কেবল সুখ কামনা করছি।” অথুল্যা রবি লিখেছেন, “অভিনন্দন স্যাম এবং অনি।”

 

তবে জানিয়ে রাখা ভাল, এটি সংযুক্তা এবং অনিরুদ্ধ উভয়েরই দ্বিতীয় বিবাহ। এর আগে সংযুক্তা কার্তিক শঙ্কর নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহিত ছিলেন এবং তাঁদের রায়ান নামে একটি ছেলেও রয়েছে। অন্যদিকে এর আগে আরতি ভেঙ্কটেশকে বিবাহ করেছিলেন অনিরুদ্ধ, যিনি একজন অভিনেত্রী ছিলেন। সংযুক্তা তুঘলক দুর্বার, ভারিসু এবং অন্যান্য সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। আজ ছেলের সামনেই অনিরুদ্ধর সঙ্গে সাতপাকে ঘুরেছেন সংযুক্তা। এর আগে সংযুক্তা বিগ বস তামিল সিজন ৪-এ প্রতিযোগী হয়েছিলেন। এবং তিনি খ্যাতিও অর্জন করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইপিএলের নিলামে দল পাবেন সাত বাংলাদেশি ক্রিকেটার?

দর্শকদের গুন্ডামিতে কত টাকার ক্ষতি যুবভারতীর, অঙ্ক শুনলে চমকে যাবেন

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, রান থেকে দূরে, কিন্তু…’, খারাপ ফর্ম নিয়ে নীরবতা ভাঙলেন সূর্যকুমার

আফ্রিকান সিংহদের বধ করে সিরিজে ফের এগোলেন সূর্যরা

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের ৭ কর্তা সহ জলের ভেন্ডারকে তলব পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ