ফের সাকিবদের ষড়যন্ত্রের বলি, নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন না তামিম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের ষড়যন্ত্রের কারণে বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হয়নি তামিম ইকবালের। এবার ফের একবার টাইগার অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের যৌথ ষড়যন্ত্রের শিকার হলেন বাংলাদেশের সেরা ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে বাংলাদেশ দলে তিনি থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন বিসিবি’র পরিচালক জালাল ইউনুস। দেশের সেরা ব্যাটারকে দলে না রাখার বিষয়ে খেলার মধ্যে না থাকার ছেঁদো যুক্তি হাজির করেছেন বিসিবি সভাপতির পোষ্য ভৃত্য।

দুই টেস্টের সিরিজ খেলতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আসছে কিউইরা। আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখার কথা রয়েছে কেন উইলিয়ামসনদের। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। পরের টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। দুই দেশের টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ইতিমধ্যেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিসিবির পক্ষ থেকে এখনও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়নি। কিন্তু দেশের সেরা ব্যাটার তামিম ইকবালকে যে দলে রাখা হচ্ছে না তা জানিয়ে দিয়েছেন বিসিবি পরিচালক। আর তার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কী দেশের সেরা ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার খতম হয়ে গেল? ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলার কথা আগেই ঘোষণা করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানের ‘পোষ্যপুত্র’ তথা টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সূত্রের খবর, তামিমকে দলে নেওয়া যাবে না বলে শর্ত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও।

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ