ধর্ষণে বাধা পেয়ে স্টেডিয়ামের ছাদ থেকে বাস্কেটবল খেলোয়াড়কে ফেলে দিল দুষ্কৃতীরা

ঘটনায় জড়িত অপরাধীদের টিঁকি এখনও পর্যন্ত ছুঁতে পারেনি পঞ্জাব পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: সুশাসনের স্লোগানধারী আম আদমি পার্টির সরকারের (AAM ADMI PARTY Government) জমানায় ক্রমশই অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পঞ্চ নদের ভূমি পঞ্জাব (Punjab)। এবার ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এক অষ্টাদশী তরুণী বাস্কেটবল খেলোয়াড়কে (Basketball Player) স্টেডিয়ামের ছাদ থেকে ফেলে দিল দুষ্কৃতীরা। একাধিক আঘাত নিয়ে আপাতত লুধিয়ানার (Ludhiana) এক বেসরকারি হাসপাতালে ভর্তি ওই অষ্টাদশী খেলোয়াড়। ঘটনায় জড়িত অপরাধীদের টিঁকি এখনও পর্যন্ত ছুঁতে পারেনি পঞ্জাব পুলিশ (Punjab Police)। ন্যক্কারজনক ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ অগস্ট মোগা স্টেডিয়ামে (Moga Stadium) অনুশীলন করতে গিয়েছিল নির্যাতিতা তরুণী। তাকে উত্যক্ত করতে থাকে তিন যুবক। তাদের মধ্যে অন্যতম যতীন কান্ডা (Jatin Kanda) ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। নিজেকে বাঁচাতে বাধা দিতে থাকে নির্যাতিতা। আর ধর্ষণে বাধা পাওয়ার পরেই হিংস্র হয়ে ওঠে যতীন ও তার দু্ই সঙ্গী। সবক শেখাতে স্টেডিয়ামের ছাদ থেকে ওই তরুণীখে ছুড়ে ফেলে দেয়।

২৫ ফুট উঁচু থেকে পড়ে পায়ে ও হাঁটুতে মারাতক চোট পায় ওই তরুণী। স্টেডিয়ামে হাজির থাকা অন্যান্য খেলোয়াড়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে লুধিয়ানার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অষ্টাদশী বাস্কেটবল খেলোয়াড়কে। অভিযোগ পেয়েই ঘটনায় জড়িতদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খুনের চেষ্টা ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের