দশে দশ, ওয়াংখেড়েতে নয়া নজির গড়লেন আজাজ প্যাটেল

তাঁর দাপটেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর দাপটেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। একাই তুলে নিলেন ভারতের ১০টি উইকেট। সেই সঙ্গে ওয়াংখেড়েতে নয়া নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত এই কিউয়ি স্পিনার। ভারতের ইনিংস শেষ হল ৩২৫ রানে। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০টি উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়লেন আজাজ প্যাটেল। সেই সঙ্গে জিম লেকার এবং অনিল কুম্বলের সঙ্গে একই আসনে বসে পড়লেন এই ক্রিকেটার। 

কারণ, আজাজের আগে এক ইনিংসে ১০ উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব রয়েছে এই দু’জনেরই। নিজের জন্মভূমি মুম্বইতে খেলতে নেমেছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার। ১৯৮৮ সালে মহারাষ্ট্রে জন্ম নিয়েছিলেন আজাজ। তাই ওয়াংখেড়েতে খেলাটা তাঁর কাছে যেন একটা স্বপ্নপূরণের মতোই ছিল। আর ভারতের বিরুদ্ধে ১০ উইকেট পেয়ে সেই স্বপ্নপূরণের পরিমানটা যেন হয়ে গেল দ্বিগুণ। 

ঘটনা চক্রে দেশ ছেড়ে সূদূর নিউজিল্যান্ডে পাড়ি দিতে হয়েছিল আজাজকে। তখন তাঁর বয়স ছিল মাত্র ৮ বছর। আর কিউয়িদের ভূমিতেই তাঁর ক্রিকেটের হাতেখঁড়ি হয়। এরপর ধীরে-ধীরে নিউজিল্যান্ডে জাতীয় দলেও নাম লিখিয়ে ফেলন তিনি।

এই আজাজকেই সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল কোহলি, পূজারা, ঋদ্ধিমানদের। একে একে টিম ইন্ডিয়ার সবকটি উইকেট পকেটে পুরে নিলেন তিনি। আগেই জানিয়েছিলেন যে, মুম্বই তথা জন্মভূমির মাটিতে কিছু করে দেখাতে চান। সেই প্রতিশ্রুতি রাখলেন এই কিউয়ি স্পিনার।

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের