চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাকিবকে নিয়ে কঠিন সমস্যায় পড়ল বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক: টি-২০ বিশ্বকাপ চলাকালীনই চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তারপর থেকে এখনও পর্যন্ত দলের একনম্বর অলরাউন্ডারের সার্ভিস পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ এবং টেস্ট সিরিজে তাঁকে ছাড়াই নামতে হয়েছে টাইগারদের।

তবে আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে মাহমুদউল্লাহ, মুশফিকুররা। কিউয়িদের দেশে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। আর এই টেস্ট সিরিজটি আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। তাই চিন্তা-ভাবনা করেই এই সিরিজের জন্য দল নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি-র শনিবার ঘোষিত ১৮ সদস্যের দলে নাম ছিল সাকিবেরও। কিন্তু নাম প্রত্যাহার করে নিলেন টাইগারদের এই প্রাক্তন অধিনায়ক।

টেস্টের দল ঘোষণা হওয়ার ঘণ্টা খানেক পরই বিসিবি-কে চিঠি দিয়ে নিউজিল্যান্ড সফরে যেতে চান না বলে জানিয়েছেন সাকিব। বোর্ডে পারিবারিক সমস্যার কারণ দেখিয়েই দল থেকে নাম প্রত্যাহার করে নেন এই বাঁ হাতি অলরাউন্ডার।  

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ