ভারত-শ্রীলঙ্কা সিরিজের নয়া সূচি দিল বিসিসিআই, প্রথম টি-২০ হবে লখনউতে

সূচি সামান্য পরিবর্তন আনল বিসিসিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজের জন্য নয়া ক্রীড়াসূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূচি সামান্য পরিবর্তন আনল বিসিসিআই। উপমহাদেশের মাটিতে এসে লঙ্কানরা তিন ম্যাচের টি-২০ এবং দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আর কুড়ি-বিশের সিরিজের প্রথম ম্যাচটি হবে উত্তরপ্রদেশের লখনউতে। তবে পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত করার দায়িত্ব পেয়েছে হিমাচলপ্রদেশের ধর্মশালা। 

আর টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে মোহালিতে এবং দ্বিতীয়টি হবে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর ম্যাচটি হবে দিন-রাত তথা পিঙ্ক বল টেস্ট। তবে সূচী অনুযায়ী মোহালিতেই বিরাট কোহলিকে নিজের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচটি খেলতে হবে। তবে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক বেঙ্গালুরুতে ১০০তম টেস্ট ম্যাচটি খেলতেই চেয়েছিলেন। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের সূচি তাঁকে সেই সুযোগ দিল না। এবার যদি কোনও কারণে কোহলি মোহালি টেস্ট না খেলতে পারেন তাহলে বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টই তার কাছে জীবনের ১০০ তম টেসিট হবে। 

একনজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কা সফরের জন্য বোর্ডের নয়া ক্রীড়াসূচি- 

২৪ ফেব্রুয়ারি- প্রথম টি-২০ (লখনউ)

২৬ ফেব্রুয়ারি- দ্বিতীয় টি-২০ (ধর্মশালা)

২৭ ফেব্রুয়ারি- তৃতীয় টি-২০ (ধর্মশালা)

৪-৮ মার্চ- প্রথম টেস্ট (মোহালি)

১২-১৬ মার্চ- দ্বিতীয় টেস্ট (বেঙ্গালুরু-দিন-রাত)

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?