আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্যই চূড়ান্ত করা যাচ্ছে না আইপিএলের নিলামের দিন

আগামী বছরের এপ্রিল মাসেই বসতে চলেছে ১৫তম আইপিএলের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের এপ্রিল মাসেই বসতে চলেছে ১৫তম আইপিএলের আসর। জনপ্রিয় এই কুড়ি-বিশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি যে এবার ভারতের মাটিতেই হবে। তবে তার আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার ক্রয় করবে এবং তৈরি করবে দল। আর আসন্ন আইপিএলের সবথেকে বড় আকর্ষণ হল টুর্নামেন্টে যুক্ত হতে চলেছে আরও দু’টি নতুন দল। সেগুলি হল লখনউ এবং আমেদাবাদ।

লখনউ দলের মালিকানা নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। আর আমেদাবাদের দায়িত্ব নিয়েছে সিভিসি ক্যাপিটালস। লখনউয়ের সমস্ত কিছু চূড়ান্ত হলেও আমেদাবাদ এখনও পর্যন্ত ঝুলে রয়েছে। তাদের মালিকানার দায়িত্বে থাকা সিভিসি ক্যাপিটালসের কাগজপত্র জনিত সমস্যা মেটানো জন্য তিন সদস্যের কমিটিও গঠন করেছে বিসিসিআই। যেখানে রয়েছেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিও।

আর আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির এই সমস্যার জন্য আইপিএলের মেগা নিলামের দিন চূড়ান্ত করা যাচ্ছে না। জানা গিয়েছে, আসন্ন জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারিতে বসবে নিলামের আসর।

এই বিষয়ে বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা জানান, ‘সিভিসি ক্যাপিটালসের সমস্যার জন্য আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিছুই এখনও চূড়ান্ত হয়নি। আর এই সমস্যা না মিটলে নিলামের দিনক্ষণ ঠিক করা যাচ্ছে না। নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য নির্দিষ্ট উইন্ডো রাখতে হবে’।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের