চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুতিনকে বার্তা দিয়ে রাশিয়ান ক্লাবের কোচিং ছাড়লেন এই জার্মান কোচ

আন্তর্জাতিক ডেস্ক: গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনের ওপর হামলা চালানো শুরু করেছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর হামলা এখনও অব্যাহত। এই কার্যের জন্য গোটা বিশ্বের কাছে নিন্দনীয় হয়ে উঠলেও থামা-থামির কোনও নাম নেই রাশিয়ার। ইতিমধ্যেই অনেক দিকেই কোণঠাসা হয়েছে গিয়েছে লেনিনের দেশ। বিশেষ করে ক্রীড়াজগতে তাদের পুরোপুরি ব্যাকফুটে করে দেওয়া হয়েছে। ফিফা, উয়েফা এবং আইওসি-র মতো বড়মাপের ক্রীড়া সংস্থাগুলি বাদের ঘরে ফেলে দিয়েছে। 

এবার রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কোর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জার্মান কোচ মার্কাস জিসডল। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার জেরেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে জিসডলরকে নাকি ছাঁটাই করা হয়েছে। 

একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে জার্মান কোট বলেন, ‘আমি এমন কোনও দেশের হয়ে কাজ করতে পারব না যার নেতা কিনা ইউরোপের মাঝে যুদ্ধ করছে। আমি একদমই ওই ধরনের মানসিকতার মানুষ নই। তাই বাধ্য হয়ে কোচিং ছাড়লাম’।

অন্যদিকে, লোকোমোটিভ মস্কো ক্লাবের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘এফসি লোকোমোটিভ দলের প্রধান কোচ মার্কাস জিসডলকে সরিয়ে দেওয়া হল। পরবর্তী ম্যাচে দল ভালো ফল করার চেষ্টা করবে’। 

Published by:

Share Link:

More Releted News:

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ