ক্রিকেটকে অলিম্পিকের অন্তর্ভুক্ত করতে বড় পদক্ষেপ নিল আইসিসি

ফুটবলের পর জনপ্রিয় কোনও খেলা থাকলে অবশ্যই সেটা ক্রিকেট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবলের পর জনপ্রিয় কোনও খেলা থাকলে অবশ্যই সেটা ক্রিকেট। ধীরে-ধীরে পৃথিবীর সর্বত্রই এই খেলার প্রসার করতে চাইছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাই ২২ গজে ব্যাট ও বলের এই লড়াইকে এবার অলিম্পিকের অন্তর্ভুক্ত করতে চাইছে তারা। ইতিমধ্যেই কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে ঢোকানো গেলেও, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ তথা অলিম্পিকে কোনওভাবেই এই খেলাকে অন্তর্ভুক্ত করতে পারছে না আইসিসি।

তবে কোনও মতেই হাল ছাড়ছে না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভীষণভাবে আশাবাদী তারা। এই জন্য বড়সড় একটা পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। সেটা হল বিনিয়োগ। জানা গিয়েছে, প্রায় ৩ মিলিয়ন তথা ২৬ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

যদিও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলসের অলিম্পিকের প্রাথমিক তালিকায় ক্রিকেটকে রাখেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে তা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি।

এর আগে ১৯০০ সালে প্রথম অলিম্পিকের আসরে অন্তর্ভুক্ত করা হয়েছিল ক্রিকেটকে। এরপর থেকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ আর এই খেলাকে দেখা যায়নি।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা