রাহানে নয়, দক্ষিণ আফ্রিকায় রাহুলেই ভরসা রাখল ভারতীয় বোর্ড

সম্ভাবনাটা বিপুল পরিমানেই তৈরি হয়েছিল। এবার সেটা বাস্তবায়িত হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্ভাবনাটা বিপুল পরিমানেই তৈরি হয়েছিল। এবার সেটা বাস্তবায়িত হল। রাহানে নয়, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে রাহুলের ওপরই আস্থা রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড। লোকেশ রাহুলকেই বিরাটের ডেপুটি করল বিসিসিআই। চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। ফলে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের ভূমিকা কে পালন করবেন সেটাই দেখার ছিল। তবে শনিবার সেই অপেক্ষার অবসান ঘটাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

যদিও আগেই সীমিত ওভারের ক্রিকেটে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন রাহুল। এবার লাল বলের ক্রিকেটেও তাঁকে ভাইস-ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যাবে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা যাওয়ার পর একদিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে শনিবাসরীয় সকাল থেকে অনুশীলনে নেমে পড়লেন কোহলি, রাহানে, পূজারারা। নেলসন ম্যান্ডেলার দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওযার জন্য আর দেরি করলেন না ভারতের কোচ রাহুল দ্রাবিড়। দলকে দ্রুত প্র্যাকটিসে নামিয়ে দিলেন ‘দ্য ওয়াল’।

আর প্রোটিয়াভূমিতে টিম ইন্ডিয়ার প্রথমদিনের ট্রেনিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে দেখা গিয়েছে যে, রবিচন্দ্রন অশ্বিন একাদশ বনাম রাহুল দ্রাবিড় একাদশের ম্যাচ চলছে।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের