মরণ-বাঁচণ ম্যাচে বোল্টকে নিয়েই চিন্তায় ভারতীয় শিবির

আর মাত্র কয়েক ঘণ্টা পরই ‘ডু অর ডাই’ ম্যাচে নামতে চলছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা পরই ‘ডু অর ডাই’ ম্যাচে নামতে চলছে ভারত। প্রতিপক্ষ হল নিউজিল্যান্ড। যারাও টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারেছে। ফলে দু’পক্ষের কাছেই এই ম্যাচটা বলতে গেলে একপ্রকার মরণ-বাঁচণ ম্যাচ।

গত ম্যাচে তথা পাকিস্তানের বিরুদ্ধে শাহিন আফ্রিদির দুর্দান্ত স্পেলই সমস্ত কিছু শেষ করে দিয়েছিল। তরুণ পাক পেসারের দেওয়া ধাক্কা আর সামলে উঠতে পারেননি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সেখান থেকে শিক্ষা নিলেও কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট সামলানো নিয়েই বেশ চিন্তায় টিম ইন্ডিয়া। তাঁকে খেলার জন্য বিশেষ পরিকল্পনা করছে ভারতীয় শিবির। কারণ, রোহিত, রাহুলরা কোনও মতেই চান না পাক ম্যাচে করা ভুলের পুনরাবৃত্তি করতে। ফলে বোল্টকে শাহিন হতে দিতেও চাইছে না কোহলি ব্রিগেড।

গত শনিবার সাংবাদিক সম্মেলনে এসে ট্রেন্ট বোল্ট বলেছিলেন যে, তিনি ভারতের বিরুদ্ধে শাহিন আফ্রিদির মতো বোলিং করতে চান। তাই কিউয়ি পেসারকে নিয়ে আলাদা করে ভাবতে বাধ্য হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ, এই ধরনের বড় এবং গুরুত্বপূর্ণ ম্যাচে সামান্য ভুলই সমস্ত হিসেব বদলে দিতে পারে।

তবে শুধু বোল্টই নয়, মিচেল স্যান্টনার, ইস সোধিদের দিকেও নজর রাখতে হবে বিরাটদের।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি