লম্বা চুক্তিতে বেঙ্গালুরুতে সই করলেন এই ভারতীয় তারকা

জল্পনাটা অনেকদিন ধরেই চলছিল, অবশেষে সত্যি হল সেটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাটা অনেকদিন ধরেই চলছিল, অবশেষে সত্যি হল সেটা। তিন বছরের চুক্তি বাড়িয়ে বেঙ্গালুরু এফসিতে থেকে গেলেন নাওরেম রোশন সিং। গত আইএসএলে বেঙ্গালুরুর জার্সি গায়ে এই তরুণ উইংব্যাকের খেলা বেশ নজর কেড়েছিল সকলের। যার জেরে ইগর স্টিম্যাকের ভারতীয় দলেও জায়গা করে নেন তিনি। 

বছর ২৩-এর এই মনিপুরি ফুটবলার বর্তমানে ভারতীয় দলের সঙ্গে কলকাতায় রয়েছেন। তিনি এখন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ব্যস্ত। কম্বোডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে শুরু থেকেই মাঠে নামিয়ে দিয়েছিলেন ব্লু টাইগারদের কোচ ইগর স্টিম্যাক। তবে ভালো পারফরম্যান্স করলেও খেলার মাঝপথে খানিকটা চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রোশনকে। ইগর তাঁকে নিজের লুকানো অস্ত্র বলে দাবি করেন। আর শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে জানান যে, নাওরেম আগের থেকে ভালো আছেন। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন।

বেঙ্গালুরু এফসির তরফ থেকে একটি পোস্টের মাধ্যমে রোশনের চুক্তি বৃদ্ধির কথা সকলকে জানানো হয়। সেখানে বলা হয় যে, আগামী ২০২৫-২৬ মরশুম পর্যন্ত বেঙ্গালুরুতেই থাকছেন রোশন সিং। 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম