মেসি নয়, ফাইনালের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ

বিশ্বকাপের শুরু থেকেই নজর কেড়ে নেন এই গোল কিপার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবারের মতো শেষ হল বিশ্বকাপফুটবল। ৯০ মিনিটে ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও জট না কাটায় খেলার নিষ্পত্তি ঘটাতে যেতে হয় পেনাল্টিতে। টাইব্রেকারে ফলাফল – ৪-১। চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। ফ্রান্স শিবিরে পিনপতন নিস্তব্ধতা। খেলার ফলাফল স্পষ্ট হতেই মেসিকে নিয়ে মেতে ওঠে আর্জেন্তিনা শিবির। যদিও ম্যাচের নায়ক আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ট্রাইব্রেকারে প্রতিপক্ষ শিবিরের দুটি নিশ্চিত গোল রুখে দিয়ে আর্জেন্তিনার জয়ের পথ প্রশস্ত করেন।

এবারের বিশ্বকাপে প্রথম থেকেই নজর কেড়ে নেন আর্জেন্তিনার এই গোলকিপার। ফাইনালে দলের পৌঁছে যাওয়ার পিছনে তাঁর অবদান কোনওভাবেই ভোলার নয়। আর্জেন্তিনা-নেদারল্যান্ডস ম্যাচে প্রায় ছিটকে যাচ্ছিল মেসিরা। দলের মান বাঁচান মার্তিনেজ।

আজ টাইব্রেকারে যে ছবি দেখা গেল, সেই একই ছবি দেখা গিয়েছিল সেমিফাইনালে। দলের খেলা ছিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেও নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল মার্তিনেজকে। ফাইনাল ম্যাচ ছিল মার্তিনেজের কাছে অগ্নিপরীক্ষার। সেই পরীক্ষায় সফল।

অত্যন্ত ঠাণ্ডা মেজাজের। ফাইনালের আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেছিলেন, এবারের বিশ্বকাপ তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, মেসি তার ফুটবল জীবনের শেষ ম্যাচ খেলতে চলেছেন। তাই, মেসির হাতে ট্রফি দেখার জন্য আর্জেন্তিনা যেমন মুখিয়ে, মুখিয়ে গোটা বিশ্ব। অবশেষে সেই স্বপ্ন সফল হয়েছে। মেসির হাতেই উঠল বিশ্বকাপ টুর্নামেন্টের ট্রফি। মেসি মিডিয়ার সব আলো শুষে নিলেও নায়ক কিন্তু মার্তিনেজ। জয়ের দাবিদার তিনিও। 

আরও পড়ুন ক্রোয়েশিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?