পরিবর্তন করা হল বিপিএলের ফাইনালের সময়, কখন হবে খেলা?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৩ জানুয়ারি রয়েছে ফাইনাল ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া পূর্বঘোষিত সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশি সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়। সেই সময়েই করা হয়েছে পরিবর্তন। ৭টার বদলে সময় এক ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। দিন একই থাকলেও খেলা শুরু হবে শুক্রবার সন্ধ্যা ৬টায়। 

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে ফাইনালের দিন দুপুরে কোনো ম্যাচ না থাকায় ফাইনাল ম্যাচ আগে শুরু করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তাই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। শুধু ফাইনালের সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে তাই নয় সেই সঙ্গেও প্লে-অফ পর্বের অন্য তিনটি ম্যাচ—প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের জন্য নির্ধারিত রিজার্ভ ডে বাতিল করা হয়েছে। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে হিসবে শনিবার রাখা হয়েছে বলেই জানিয়েছে বিসিবি। 

একনজরে সময়সূচি 

২০ জানুয়ারি (মঙ্গলবার)
এলিমিনেটর (দুপুর ১টা): রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স
প্রথম কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা): রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস

২১ জানুয়ারি (বুধবার)
দ্বিতীয় কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা): প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল

২৩ জানুয়ারি (শুক্রবার)
ফাইনাল ম্যাচটি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  হবে। সন্ধ্যা ৬টায়। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলের মধ্যে হবে খেলা। 

 

 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর