বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে কোচ করল শ্রীলঙ্কা

দীর্ঘদিন ধরেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। একসময়ের স্বর্ণযুগের কথা মনে পড়লে সত্যি কোথাও গিয়ে যেন একটা বড়সড় খারাপ লাগা তৈরি হয় দ্বীপরাষ্ট্রের ক্রিকেটের জন্য। তবে ফের সেই সময়কে ফিরিয়ে আনার জন্য বড়সড় পদক্ষেপ নিল ওই দেশের বোর্ড। মেহেলা জয়বর্ধনেকে পরামর্শদাতা কোচ হিসেবে নিয়োগ করল তারা। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ক্রিকেটারের ওপরই ভরসা রাখল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

আগামী পয়লা জানুয়ারি তথা নতুন বছর থেকেই দলের দায়িত্ব নিতে চলেছেন তিনি। জানা গিয়েছে, আগামী একবছরের জন্য বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে জয়বর্ধনের। শুধু সিনিয়র দলই নয়, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলকেও সাহায্য করবেন এই প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান। 

শ্রীলঙ্কান বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ‘মেহেলা জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়াতে আমরা খুবই খুশি। এটা আমরা অনেকদিন ধরেই চাইছিলাম। এই একবছরে অনেক আন্তর্জাতিক ম্যাচ এবং টি-২০ বিশ্বকাপ রয়েছে। আশা করছি ওর পরামর্শ নিলে সবেতেই দল ভালো ফল করবে’। 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের