আরও এক ক্রীড়া-সাংবাদিকের মৃত্যু কাতারে

মৃতের নাম রজার পিয়ার্স। তিনি আইটিভি স্পোর্টসের টেকনিক্যাল ডিরেক্টর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপ কভার করতে গিয়ে মৃত্যু হল আরও এক ক্রীড়া-সাংবাদিকের। মৃতের নাম রজার পিয়ার্স। তিনি আইটিভি স্পোর্টসের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রজার পিয়ার্সের মৃ্ত্যু হয় গত ২১ নভেম্বর। জানা গিয়েছে, ওয়ালস-আমেরিকার ম্যাচের দিন রজার পিয়ার্স আচমকাই অসুস্থ বোধ করছিলেন। প্রাথমিক চিকিৎসা শুরুর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আইটিভি তাদের টেকনিক্যাল ডিরেক্টরের প্রয়াণের খবর দিতে গিয়ে জানিয়েছে – অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করতে হচ্ছে, আমাদের টেকনিক্যাল ডিরেক্টর রজার পিয়ার্স আর আমাদের মধ্যে নেই। ওয়ালস-আমেরিকার ম্যাচ চলাকালীন তাঁর মৃত্যু হয়। রজার পিয়ার্স বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের রিপোর্ট করেছিলেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল রাগবি বিশ্বকাপ, বিশ্বকাপ ফুটবল এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ক্রীড়া ভাষ্যকে একটা উচ্চস্তরে পৌঁছে দিয়েছিলেন রজার। তাঁর অকাল প্রয়াণে সংস্থার অপূরণীয় ক্ষতি হল।

ইতোমধ্যে কাতার বিশ্বকাপ কভার করতে গিয়ে মৃত্যু হয় আরও দুই সাংবাদিকের। ৯ ডিসেম্বর আমেরিকার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গ্র্যান্ট হল আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। ওই দিন খেলা ছিল আর্জেন্তিনা-নেদারল্যান্ডসের। এই ঘটনার কয়েকদিন আল কাস টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক খালিদ আল মিসল্যাম প্রাণ হারান। এই তিন সাংবাদিকের মৃত্যুতে কাতারে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

এদিকে, মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্র্যান্ট হলে নিথর দেহ আমেরিকায় পৌঁছে গিয়েছে। সে দেশের বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস এই খবর দিয়েছেন। 

আরও পডুন কাতারে ফের ক্রীড়া সাংবাদিকের মৃত্যু, বাড়ছে রহস্য

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?