এবার আইপিএলে কোচিং করাবেন লারা, জেনে নিন কোন দলে

ব্রায়ান লারা, বিশ্ব ক্রিকেটের একটি অন্যতম নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রায়ান লারা, বিশ্ব ক্রিকেটের একটি অন্যতম নাম। কিংবদন্তি এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান বহুকাল আগে ক্রিকেটকে বিদায় জানালেও কোনও না কোনওভাবে খেলার সঙ্গে যুক্ত ছিলেন। আইসিসি-র বিভিন্ন টুর্নামেন্ট এবং নানা দেশের সিরিজে বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেত লারাকে। তবে এবার কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাও আবার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে। 

আসন্ন মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং টিমে দেখা যাবে ব্রায়ানকে। জানা গিয়েছে, তিনি মূলত অরেঞ্জ আর্মির ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। সানরাইজার্সের হেড কোচের দায়িত্ব পালন করবেন টম মুডি। তাঁর সহকারী হিসেবে থাকবেন সাইমন কাটিচ। পেস বোলারদের কোচের ভূমিকায় দেখা যাবে ডেল স্টেইনকে। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরথাইয়া মুরলিথরনকে রাখা হয়েছে দলের স্পিন বিভাগকে সাহায্য করার জন্য। আর হেমঙ্গ বাদানিকে দেখা যাবে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাতে।

সেই ২০১৬ সালে আইপিএল জিতে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। এরপর আর ট্রফির দেখা পায়নি এই দলটি। গতবারের টুর্নামেন্টে রীতিমতো হতাশ করেছিল এসআরএইচ। তাই এবার নিলাম থেকে নতুন করে দল গোছাতে চাইছে ‘অরেঞ্জ আর্মি’ টিম ম্যানেজমেন্ট। শুধুমাত্র কেন উইলিয়ামসন, উমরান মালিক এবং আব্দুল সামাদকে রিটেন করেছে সানরাইজার্স। 

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা