ঘটল সাড়ে তিন বছর আগের কলঙ্কের শাপমুক্তি, বড় ব্যবধানে জয় পেল অস্ট্রেলিয়া

বেরিয়ে এসেছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম দেশ অস্ট্রেলিয়ার কলঙ্কিত রূপটা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে সাড়ে তিন বছর আগের ঘটে যাওয়া বল বিকৃতির ঘটনা এখনও ভুলতে পারেনি ক্রিকেটবিশ্ব। যা সবকিছুকে নাড়িয়ে দিয়েছিল। যেখান থেকে বেরিয়ে এসেছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম দেশ অস্ট্রেলিয়ার কলঙ্কিত রূপটা। দোষ স্বীকার করে সাংবাদিক সম্মেলনে বাচ্ছাদের মতো হাউ-হাউ করে কেঁদে ফেলেছিলেন স্টিভ স্মিথ। যিনি ছিলেন তৎকালীন অজি অধিনায়ক।  বল বিকৃতি কাণ্ডে তাঁর পুরোপুরি ইন্ধন ছিল। আর ঘটনার মূল পান্ডা ছিলেন ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরুন বানক্রফ্ট। 

এদের সকলকেই শাস্তি কড়া দিয়ে ছিল অজি ক্রিকেট বোর্ড তথা ক্রিকেট অস্ট্রেলিয়া।  স্মিথ এবং ওয়ার্নারের হয়েছিল ১২ মাসের নির্বাসন। আর ক্যামেরুন বানক্রফ্টকে ৯ মাসের নির্বাসন দেওয়া হয়েছিল। এই শাস্তির মেয়াদ কাটিয়ে স্মিথ-ওয়ার্নার জাতীয় দলে কামব্যাক করলেও বানক্রফ্ট আর ফিরতে পারেননি। তবে হারাতে হয়েছিল অধিনায়কত্ব।  

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টে করোনা রোগীর সংস্পর্শে আসার জন্য খেলতে পারেননি বর্তমান অজি টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। আর সেই জন্য ২০১৮ সালের পর ফের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব-ভার স্মিথের হাতেই তুলে দেয় অজি বোর্ড। আর এই সুযোগকে পুরোপুরি কাজে লাগালেন তিনি। 

১৩৬২ দিন পর অধিনায়ক হয়েই জয়ের মুখ দেখলেন তিনি। অ্যাডিলেডে দিন-রাতের তথা পিঙ্ক বল টেস্টে ২৭৫ রানে জয় পেল অস্ট্রেলিয়া। যেটা স্মিথের জন্য একপ্রকার শাপমুক্তিও বলা যেতে পারে। গায়ে লাগা কলঙ্ককে এদিন অনেকটাই ঝেরে ফেললেন তিনি। মাত্র সাত রানের জন্য এই টেস্টের প্রথম ইনিংসে শতরান হাতছাড়া করেছেন স্মিথ। আর এই ম্যাচ জয়ের ফলে চলতি অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।    

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর