ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ফাইনালে হারের পরেই স্পেনের খেলোয়াড়দের উপরে চড়াও হয়েছিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেস-নাহুয়েল মলিনারা। স্পেনের অধিনায়ক রদ্রি-এরিক গার্সিয়া ও গাভির উপরে চড়াও হয়েছিলেন। ওই ঘটনায় চমকে উঠেছিলেন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। নিন্দার ঝড় উঠেছিল। অভিযুক্ত আর্জেন্টাইন খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। সমালোচনার মুখে পড়ে ওই মারপিটের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফিফা। সূত্রের খবর, মাঠে গুন্ডামির দায়ে লিয়ান্দ্রো পারদেস-নাহুয়েল মলিনাদের কমপক্ষে তিন ম্যাচের জন্য নির্বাসিত করতে চলেছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি।

ফাইনালে জঘন্য খেলে হারার পরেই চরম অসভ্যতামি শুরু করেন আর্জেন্টিনার ফুটবলাররা। মাঠের ভেতরে যখন স্পেনের খেলোয়াড়েরা শিরোপা জয়ের উল্লাস করছিলেন, ঠিক তখনই স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান লিয়ান্দ্রো পারেদেস এবং একপর্যায়ে তাঁকে ঘুষি মারেন। সতীর্থকে বাঁচাতে স্পেনের খেলোয়াড়েরা এগিয়ে আসেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গাভি। কিন্তু তাঁকেও আর্জেন্টিনার খেলোয়াড়দের গুন্ডামির মুখে পড়তে হয়। আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পারেদেস গাভির মুখে সজোরে ঘুষি মারেন। গাভি সেখানে পড়ে যান, কোনও মতে নিজেকে রক্ষা করেন। এর পর ঘটনাস্থলে ছুটে আসেন ‘হেরো কোচ’ লিওনেল স্কালোনি। তিনি আর্জেন্টিনার খেলোয়াড়দের গুন্ডামি না থামিয়ে স্প্যানিশ খেলোয়াড় গার্সিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দেন এবং গালিগালাজ করেন। নাহুয়েল মলিনা স্পেনের অধিনায়ক রদ্রির বুকে সজোরে ঘুষি মারেন।

আর্জেন্টিনার খেলোয়াড়দের এমন গুন্ডামি ১২ বছর আগে বিশ্বকাপের আসরে উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের অসভ্যতামিকে মনে করিয়ে দিয়েছে। গ্রুপ পর্বের খেলায় ইতালির জর্জিও চিয়েল্লিনিকে আচমকাই কামড়ে দিয়েছেন সুয়ারেজ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ৯ ম্যাচের জন্য নির্বাসিত করেছিল ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। পাশাপাশি চার মাসের জন্য ফুটবল সংক্রান্ত অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল। ফিফার শৃঙ্খলাবিধির ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিপক্ষের ওপর আঘাত বা আক্রমণ (কনুই দিয়ে আঘাত, ঘুষি মারা, লাথি মারা, কামড় দেওয়া, থুতু দেওয়া বা আঘাত করা)-এর মতো অসদাচরণের ক্ষেত্রে ‘অন্তত তিনটি ম্যাচ বা উপযুক্ত সময়ের জন্য’ নিষেধাজ্ঞা আরোপ করার বিধান রয়েছে।

 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের