আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাতার কাপ সেমিফাইনালের টিকিট বিক্রির অর্থ যাবে তুরস্ক, সিরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পন বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়াল কাতার। ক্লাবস্তরে ফুটবল ম্যাচের টিকিট বিক্রি করে প্রাপ্ত অর্থ তারা দান করবে তুরস্ক এবং সিরিয়ায়। সূচনা হবে কাতার কাপ সেমিফাইনালের হাত ধরে। এখনও জানা গিয়েছে, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি করে যে অর্থ উঠে আসবে সেই অর্থও তারা তুরস্ক এবং সিরিয়ায় কম্পনে ক্ষতিগ্রস্তদের জন্য দান করবে। কাল দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম ম্যাচ আলসাদ বনাম আর আরবি। দ্বিতীয় সেমিফাইনালে আল ওয়াকরাহ মুখোমুখি হবে আল দাহালের। প্রথম ম্যাচ শুরু কাতারের স্থানীয় দুপুর দেড়টা নাগাদ। দ্বিতীয় ম্যাচ বিকেল পৌনে পাঁচটা নাগাদ।

কাতার স্টার্স লিগের তরফ থেকে বিবৃতি জারি করে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, ক্লাব মনে করে ক্রীড়া ক্ষেত্রে পাশাপাশি ক্লাবের সমাজের প্রতিও কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে কাতার স্টার্স লিগ কালকের দুটি সেমিফাইনাল ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই কম্পন বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়াকে দান করার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের তরফ থেকে আমাদের সকলের কাছে আমাদের অনুরোধ, যারা ছয় মাসে নয় মাসে মাঠে খেলা দেখতে আসেন, তারা অন্তত কালকের দুটি সেমিফাইনাল ম্যাচের টিকিট কিনে কম্পন বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ার পাশে দাঁড়াতে সাহায্য করুন।

এদিকে, তুরস্ক ফুটবল ফেডারেশন আপাতত সব ধরনের টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ৭ ফেব্রুয়ারি থেকে। তুরস্কে মৃতের সংখ্যা ছাডি়য়ে গেল ১১ হাজার।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ