ড্রেসিং রুমে অনুমতি ছাড়াই ভিডিও! বিশ্বকাপের আগে অর্শদীপের ওপর ক্ষুব্ধ তিলক ভার্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬-র প্রস্তুতি ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর ভারতীয় ড্রেসিং রুমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তরুণ ব্যাটার তিলক ভার্মা খাবার খাচ্ছেন। সেই সময় পেসার অর্শদীপ সিং তাঁর অনুমতি ছাড়াই মোবাইলে ভিডিও রেকর্ড করতে থাকেন। বিষয়টি দেখে তিলক কিছুটা বিরক্ত হয়ে রেকর্ডিং বন্ধ করতে বলেন।

ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা শুরু হলেও, জানা গিয়েছে এটি সম্ভবত মজার ছলেই করা হয়েছিল। তিলক, অর্শদীপ এবং ইশান কিশনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে এবং তাঁরা প্রায়ই একে অপরের সঙ্গে মজা করেন। ড্রেসিং রুমের এই ঘটনার মাঝেও মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিলক ভার্মা। তিনি শক্তিশালী দক্ষিণ আফ্রিকান বোলিং আক্রমণের বিরুদ্ধে মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং তিনটি ছক্কা। বিশ্বের সেরা পেসারদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ব্যাটিং করে তিনি প্রমাণ করেন যে বড় মঞ্চে খেলার জন্য তিনি প্রস্তুত। এই ইনিংস আরও বিশেষ কারণ, তিলক সম্প্রতি গুরুতর শারীরিক সমস্যার পর দলে ফিরেছেন। টেস্টিকুলার টরশনের কারণে তাঁকে জরুরি অস্ত্রোপচার করাতে হয়েছিল এবং সেই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারেননি। অস্ত্রোপচারের পর এটি ছিল তাঁর প্রথম বড় ম্যাচ।

বর্তমানে ভারত টি২০ বিশ্বচ্যাম্পিয়ন এবং শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে। কোচ গৌতম গম্ভীরের অধীনে দল আরও আক্রমণাত্মক কৌশল নিচ্ছে। তরুণ ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়া হচ্ছে এবং তিলক ভার্মাকে দলের গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে দেখা হচ্ছে দেখা ।

 

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি