জোর ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটের কারণে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়। চোটের কারণে ছিটকে গেলেন ভারতের তারকা  বাঁহাতি ব্যাটসম্যান তিলক ভার্মা। চলতি মাসে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তিনি খেলতে পারবেন না বলেই সূত্রের খবর।

  ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে সমস্ত দলই। নিজেদের  সেরাটা দেওয়ার প্রস্তুতির জন্য এই টি-টোয়েন্টি সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।   তবে ২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালের নায়ক এবং ৩ নম্বর ব্যাটসম্যান তিলক ভার্মা পেটে আঘাতের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন। এই বিষয়ে শীঘ্রই একটি আনুষ্ঠানিক ঘোষণা  করা হবে। জানা গিয়েছে,  ২০২৬ সালের বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচের আগে তিলক ভার্মাকে ব্যথায় ভুগতে দেখা গিয়েছিল।  এশিয়া কাপ ফাইনালের নায়ক এবং মিডল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মার সমস্যা ভাবাচ্ছে ভারতীয় দলকে  তিলক বিজয় হাজারে ট্রফি খেলতে রাজকোটে ছিলেন। বুধবার সকালে জলখাবার খাওয়ার পর পেটে ব্যথা অনুভব করেন। তখনই তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স (সিওই) এর ডাক্তারদের সঙ্গে পরামর্শ নেন । ভারতীয় বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে যে, “তিলক পেটে তীব্র ব্যথা অনুভব করেছেন। তাকে দ্রুত রাজকোটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বিভিন্ন স্ক্যান করা হয় এবং সিওই এর ডাক্তারদের কাছে রিপোর্ট পাঠানো হয়।”  হতে পারে অস্ত্রোপচার। তারপর তিনি কিছু সময়ের জন্য টিম ইন্ডিয়ার বাইরে থাকতে পারেন। তবে, বিসিসিআই এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। 

আরও পড়ুন: শেষ দিনে ইংল্যান্ডের ভরাডুবি, সিডনিতে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২১  জানুয়ারী থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচটি ২১ জানুয়ারী নাগপুরে হবে। এই সিরিজের জন্য ভারতীয় দলের তিলক ভার্মার বিকল্প একজন খেলোয়াড়ের প্রয়োজন হবে।  তবে ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের নাম বিবেচনা করা হবে এমন সম্ভাবনা কম।  মনে করা হচ্ছে যে ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া মেগা ইভেন্টের জন্য তিনি ফিট হতে পারেন।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি