ছেলের জন্মদিনে ভারাক্রান্ত শিখর ধাওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলের জন্মদিনের দিন ভারাক্রান্ত হয়ে পড়লেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। চলতি বছর অক্টোবরে শিখরের সঙ্গে তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ হয়। তবে এদিন ছিল শিখর ধাওয়ানের পুত্র জোরাভারের জন্মদিন। তাই ভারাক্রান্ত হয়ে পড়লেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার। তিনি ছেলের জন্মদিন উপলক্ষে  পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

তিনি লেখেন,’ তোমাকে এক বছর দেখিনি। প্রায় তিন মাস ধরে সব জায়গায় আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাই তিন মাস আগে শেষ বার তোমার সঙ্গে কথা বলার ছবিই দিলাম। তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না। কিন্তু আমাদের টেলিপ্যাথির যোগ রয়েছে। তোমাকে নিয়ে গর্বিত। আমি জানি তুমি খুব ভাল আছো। শুভ জন্মদিন।‘

পাশাপাশি ছেলেকে আশীর্বাদ করে শিখর লেখেন, “প্রার্থনা করি তুমি নম্র, ভদ্র, ধৈর্যশীল এবং একই সঙ্গে শক্তিশালী হও।  ভগবানের আশীর্বাদে আমাদের আবার দেখা হবে। সেই দিনের অপেক্ষায় আছি।“

প্রসঙ্গত, ২০১২ সালে শিখরের সঙ্গে বিবাহ হয় আয়েশা মুখোপাধ্যায়ের। ফেসবুক থেকে  তাদের মধ্যে আলাপচারিতা হয়। তারপর তাদের বিবাহ হয়। তবে বিবাহের সময়  আয়েশার দুইটি সন্তান ছিল।  পরবর্তীতে ২০১৪ সালে শিখর ও আয়েশার ছেলে জোরাবরের জন্ম হয়। উল্লেখ্য, আয়েশা ২০২১ সালে সোশ্যাল মিডিয়া মারফত তাঁর ও শিখর ধাওয়ানের বিবাহবিচ্ছেদের কথা সকলকে জানান।

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব