নর্থইস্টের বিরুদ্ধে কী মোহনবাগানের জার্সিতে খেলবেন ম্যাকলারেন? তুঙ্গে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডুরান্ডের পর আইএসএলে  খেলতে নামছে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড  । সোমবার যুবভারতীতে দুই দল ফের   মুখোমুখি হতে চলেছে। তবে এই ম্যাচের আগে প্রশ্ন উঠছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। এদিন আইএসএলে নর্থ ইস্টের বিরুদ্ধে কী খেলতে নামছেন ম্যাকলারেন? রবিবার, নিজেদের মাঠে অনুশীলন করার পরেও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, নর্থ ইস্টের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন কিনা।

মোহনবাগান কোচ মোলিনা জানিয়ে দেন, ‘এখনও ঠিক করে উঠতে পারিনি। ম্যাচের আগে দল গঠনের সময় ঠিক করব।‘ তবে মোহনবাগানের মাঠে প্র্যাকটিসের পর  সবুজ-মেরুন শিবিরে খোঁজ-খবর নিতে জানা যায়, সোমবার ম্যাকলারেনের মাঠে নামার সম্ভাবনা কম। কারণ, এরআগে তিনি কোনদিন আইএসএলে  খেলেননি। একথায় বলা যায়, এদিনের ম্যাচে আদৌ ম্যাকলারেনকে দেখা যায় কিনা তা নিয়ে থাকছে সংশয়।

উল্লেখ্য, ডুরান্ডে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোমবারের ম্যাচ হয়তো প্রতিশোধের ম্যাচ। কিন্ত কোচ মোলিনা বলে দিয়েছেন, ‘ডুরান্ড ফাইনালের সঙ্গে এই ম্যাচটাকে গুলিয়ে ফেললে হবে না। এটা সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ।‘ এই আবহে আইএসএলের এদিনের ম্যাচে কার জয় হয় সেটাই এখন মূল দেখার বিষয়।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক