বোলারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে হেরে গেল শিখররা

এদিন টসে জিতে প্রথমে সফরকারী দলকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টম লাথামের দুর্দান্ত শতরান ও অধিনায়ক কেন উইলিয়ামসনের বিধ্বংসী ৯৪ রানের সুবাদে প্রথম একদিনের ম্যাচে ভারতকে সাত উইকেটে হারাল নিউজিল্যান্ড। শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট ৩০৬ রান টিম ইন্ডিয়া। কিন্তু রানের পাহাড় গড়লেও বোলারদের ব্যর্থতার কারণে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছে শিখর ধাওয়ান-শ্রেয়াস আইয়ারদের।

এদিন টসে জিতে প্রথমে সফরকারী দলকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই ক্রিজে মাটি আঁকড়ে পড়ে থাকেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমন গিল। নিউজিল্যান্ড বোলারদের শাসন করতে থাকেন দুই ব্যাটার। ওপেনিং জুটিতে ১২৪ রান সংগ্রহ হয়। অর্ধশতরান করে লকি ফার্গুসনের বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন গিল। পরের ওভারে টিম সাউদির বলে আউট হন ব্লু ইন্ডিয়া অধিনায়ক। সাজঘরে ফেরার আগে ৭২ রান করেন ধাওয়ান। এর পরে জুটি বাঁধেন শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্থ। কিন্তু বেশিক্ষণ টিঁকতে পারেননি ভারতের উইকেটরক্ষক। ২৩ বলে ১৫ রান করে লকি ফার্গুসনের বলে ক্লিন বোল্ড হন। দ্রুত ফিরে যান সূর্যকুমার যাদব। তাঁর অবদান মাত্র চার রান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান আইয়ার ও সঞ্জু স্যামসন। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ৭৭ বলে ৯৪ রান ওঠে। অ্যাডাম মিলনের বলে সঞ্জু প্যাভিলিয়নে ফেরার পরে আইয়ারের সঙ্গে জুটি বাঁধেন ওয়াশিংটন সুন্দর। দুজনেই কার্যত কিউই বোলারদের নির্দয়ভাবে পেটাতে থাকেন। ২২ বলে ৪৬ রান তোলেন। ইনিংসের শেষ ওভারে টিম সাউদিকে মারতে গিয়ে আউট হন আইয়ার। সাজঘরে ফেরার আগে ৮০ রান করেন তিনি।

জয়ের জন্য ৩০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই বিপাকে পড়ে কিউইরা। দলের ৩৫ রানের মাথায় শার্দুল ঠাকুরের বলে আউট হন ফিন অ্যালেন। অন্য ওপেনার ডেভন কনওয়ে দ্রুত ফেরেন। ডারিল মিচেলও খুব সুবিধা করতে পারেননি। ৮৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। আর দলকে বিপদ থেকে বাঁচাতে বুক চিতিয়ে লড়াই শুরু করেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও টম লাথাম। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করে জয় হাসিল করেন দুজনে।

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ