কাটল ১৭ বছরের ট্রফি খরা, ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ জয় টটেনহ্যামের

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ১৭ বছরের ট্রফি খরা কাটল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের। গতকাল বুধবার (২১ মে) রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ঘরে তুলল স্পার্সরা। ম্যাচের ৪২ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রেনান জনসন। ২০০৮ সালে লিগ কাপ জয়ের পর এটাই প্রথম শিরোপা টটেনহামের।

স্পেনের বিলবাওয়ের সাম মেমেসে ইউরোপা লিগের খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের দুই ক্লাব। অধিকাংশ সময়েই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ম্যান ইউর খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ তুলে এনে ব্যতিব্যস্ত করে রেখেছিল টটেনহ্যামের রক্ষণভাগকে। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাননি। উল্টে ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন ম্যান ইউর জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপিয়েছিল ম্যান ইউয়ের খেলোয়াড়রা। কিন্তু টটেনহ্যামের দুর্ভেদ্য রক্ষণে ফাটল ধরাতে পারেননি। শেষ পর্যন্ত ১-০ গগোলে হেরেই মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের। ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি গোল লক্ষ্য করে শট নিয়েও কিছু করতে পারেননি রুবেন আমোরিমের শিষ্যরা। এদিনের হারের ফলে আগামী মরশুমে নতুন দল গঠনের  পরিকল্পনায় বড় ধাক্কা খেল ম্যান ইউ। ভাল খেলে টটেনহ্যামের কাছে হহার মানতে পারেননি রেড ডেভিলদের কোচচ রুবেন আমোরিম। ম্যাচচের পরে হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘ম্যান ইউ’র বোর্ড এবং সমর্থকেরা যদি মনে করেন আমি যোগ্য নই, তাহলে পরের দিনই আমি চলে যাব এবং ক্ষতিপূরণের দাবিও জানাব না।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ