চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতালে নিয়ে যাওয়া হল ওমিক্রন আক্রান্ত বাংলাদেশের দুই মহিলা ক্রিকেটারকে

আন্তর্জাতিক ডেস্ক: বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবোয়ে ফেরত দুই মহিলা ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে গেল বিসিবি। কারণ হিসেবে জানা গিয়েছে যে, বিশেষভাবে আইসোলেশনে রাখার জন্যই তাঁদের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ থেকে আলাদা করে মঙ্গলবার মুগদা হসপিটালে নিয়ে যাওয়া হয়। যদিও এর আগে আইসোলেশনেই ছিল আক্রান্ত ওই দুই মহিলা ক্রিকেটার। 

কিন্তু ঠিক কী কারণে এটা করা হল? আর কেনই বা ওই দুই খেলোয়াড়কে আলাদা করে হাসপাতালে নিয়ে যাওয়া হল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। তবে জানা গিয়েছে, অন্য কোনও বিশেষ কারণ নয়। বিজয় দিবস উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে প্রায় ৩০০-র মতো বিদেশি গেস্ট আসবেন। সেই জন্য ওমিক্রনে আক্রান্ত দুই ক্রিকেটারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

এরই মধ্যে জিম্বাবোয়ে ফেরত আরও এক নারী ক্রিকেটারের শরীরে মিলেছে করোনা। যদিও যে ওমিক্রন নয়, ডেল্টাতে আক্রান্ত হয়েছে বলে খবর। 

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ