রাজ্য সরকারের চাকরি পেলেন বাংলার দুই কুস্তিগীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলার হয়ে জাতীয় স্তরে সাফল্য এনে দেওয়া দুই কুস্তিগীরকে রাজ্য সরকারের চাকরির নিয়োগপত্র দেওয়া বৃহস্পতিবার। এই দুই কুস্তিগীর হলেন রবি জয়সওয়াল ও নন্দন দেবনাথ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস নব মহাকরণে সাংবাদিক সম্মলনে এই দুই কুস্তিগীরের হাতে নিয়োগপত্র তুলে দেন।

উল্লেখ্য, দিল্লীর যন্তরে যখন ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলেন সামিল হয়েছিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগতরা। সেই সময় তাঁদের পাশে সর্বদা সমর্থনের বার্তা দিয়েছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় তিনি সমলোচনাও করেছিলেন কেন্দ্রীয় সরকারের নীরবতা থাকার প্রশ্নে।

এরপরই আন্দোলনরত কুস্তিগীরদের সমর্থনে শহরের বুকে প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে পাও মেলান তিনি। তারপর দিন ময়দানে গোষ্ঠপাল মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকেও ব্রিজভূষণ শরণ সিং ইস্যুতে কেন কেন্দ্রীয় সরকার নীরব থাকাও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

ওইদিনের ওই সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যের হয়ে কুস্তিতে পদক জয় করা দুই কুস্তিগীরকে চাকরি দেবে রাজ্য সরকার। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ওই দুই কুস্তিগীরের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।

স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই ভূমিকার প্রশংসা করেছেন সদ্য চাকরি পাওয়া দুই কুস্তিগীরও।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ