ছোটদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যর্থ বৈভব সূর্যবংশী, মাত্র ২ রান করে ফিরলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটে ঝড় উঠেছিল। প্রতিপক্ষের বোলারদের তুলোধনা করেছিলেন তিনি। কিন্তু ছোটদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যর্থ হলেন বৈভব সূর্যবংশী। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৪ বছরের বিস্ময় বালক সাজঘরে ফিরলেন মাত্র ২ রান করে। যদিও প্রতিবেদন প্রকাশের সময়ে, বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা।

বুলাওয়োর কুইন স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে এদিন টস জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। ছোটদের বিশ্বকাপ খেলতে আসা আমেরিকার দলে সব খেলোয়াড়ই ভারতীয় বংশোদ্ভুত। ভারতের হেনিল পটেলের আগুন ঝরানো বোলিংয়ের মুখে দাঁড়াতেই পারেননি মার্কিন যুবরা। ৩৯ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ের মুখে পড়ে যায়। সাত নম্বরে নেমে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন নীতীশ রেড্ডি সুধিনি। কার্যত একা কুম্ভ হয়েই লড়াই চালান তিনি। কিন্তু সতীর্থের কাছ থেকে কোনও সাহায্য পাননি। শেষ পর্যন্ত বৈভবের বলে ব্যক্তিগত ৩৬ রান করে ফিরে যান তিনি। ৩৫.২ ওভারে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় আমেরিকার ইনিংস। দলের সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। তিন ব্যাটার করেন শূন্য রান। ভারতের হয়ে হেনিল পটেল সাত ওভার বল করে মাত্র ১৬ রান খরচ করে পাঁচ উইকেট ঝুলিতে পোরেন।

জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামেন অধিনায়ক আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশী। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে বিধ্বংসী ব্যাটিং উপহার দেওয়া ১৪ বছরের বিস্ময় বালককে অবশ্য এদিন ছন্দে দেখা যায়নি। তৃতীয় ওভারে ঋত্বিক রেড্ডি আপ্পেডির বলে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে করেন চার বলে ২ রান। অর্থা‍ৎ স্ট্রাইক রেট ছিল ৫০।

Vivo T5 Pro 5G স্মার্টফোনে  মিলছে ২,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কোথায় পাবেন?

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়