উদান্তা গেলেন এফসি গোয়াতে, নিশু কুমার এলেন লাল-হলুদে

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী আইএসএসল-এর আসরকে ঘিরে দলবদলের বাজার এখন
তুঙ্গে। প্রায় সব দলেরই এখন ঘর গুছানোর কাজ প্রায় শেষের পথে। বুধবার দুপুরে এফসি গোয়ার পক্ষ থেকে অফিশিয়ালভাবে ঘোষণা করা হয় বেঙ্গালুরু এফসির ফরোয়ার্ড উদান্তা সিংকে দলে নিয়েছেন তারা। অন্য দিকে, কেরল ব্লাস্টার্সের লেফট ব্যাক নিশু কুমারকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আইএসএল শেষ হওয়ার পর থেকেই সোস্যাল মিডিয়ায় ভাসতে থাকে বেঙ্গালুরুর স্ট্রাইকার উদান্তা সিংকে আর দলে রাখতে আগ্রহী নন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। এরপর অনেক ক্লাবের অফার উদান্তার কাছে থাকলেও শেষ পর্যন্ত বেঙ্গালুরু ছেড়ে এফসি গোয়ার জার্সি গায়ে তোলারই সিদ্ধান্ত নিলেন।

নতুন ক্লাবে যোগ দিয়ে খুশি উদান্তা নিজেও। তারপরই সাংবাদিকদের বলেন, আমি আমার সেরা খেলাটাই উপহার দিতে চাই এফসি গোয়ার হয়েও। আশাকরি আমরা এবার সফল হব।

আরও জানতে পড়ুন: আফগানদের বিরুদ্ধে শতরান পূর্ণ করলেন নাজমূল

উদান্তার পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বুধবার অফিশিয়ালভাবে ঘোষণা করা হল কেরল ব্লাস্টার্সের লেফট ব্যাক নিশু কুমারকে দলে নিচ্ছে তাঁরা। কেরলের এই লেফট ব্যাককে দলে নিয়ে নিজেদের রক্ষণকে আরও মজবুত করে নিল লাল-হলুদ ব্রিগেড। কেননা গত আইএসএল-এ খেলা জেরিকে ইমামি কর্তারা চলতি বছরে ছেড়ে দিয়েছেন। ফলে তাঁর জায়গায় নিশুকে দলে নিলেন। নিশু কেরলের হয়ে খেলার আগে বেঙ্গালুরুর হয়েও আইএসএল-এ খেলেছেন।

অভিজ্ঞ এই লেফটব্যাক ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আনন্দিত। তিনিও তাঁর সেরা খেলাটাই লাল-হলুদ জার্সিতে দিতে চান বলেই জানান সাংবাদিকদের।

 

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

এক ধাক্কায় বন্ধ কয়েক হাজার Whats’app অ্যাকাউন্ট! ভোগান্তিতে ইউজাররা

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের