ইউরো কাপের মূলপর্বে ২১ দেশ, বাকি তিন স্থানের জন্য লড়াইয়ে ৯ দল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর জার্মানিতে বসতে চলেছে ইউরোপ ফুটবলের সেরা প্রতিযোগিতা ইউরো কাপের আসর। ১৪ জুন থেকে শুরু হবে প্রতিযোগিতা। মূলপর্বে খেলবে ২৪টি দেশ। ইতিমধ্যেই বাছাই পর্বের খেলা থেকে ২১ দেশ মূলপর্বে ওঠার ছাড়পত্র জোগাড় করে নিয়েছে। বাকি তিন স্থানের জন্য লড়াইয়ে রয়েছে ৯ দেশ। প্লে অফ খেলেই মূল পর্বে উঠতে হবে তাদের।

চার বছর আগে ২০২০ সালে ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এবার কোনও ক্রমে মূলপর্বে পৌঁছেছে লে ব্লুরা। আয়োজক দেশ হিসেবে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে জার্মানি। আর বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে আরও ১৯ দেশ। ওই ১৯ দেশ হলো- বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, অস্ট্রিয়া, ইংল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আলবেনিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, রোমানিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, স্লোভেনিয়া।

বাছাই পর্বে খেলে মূল পর্বে উঠতে না পারা ৯টি দেশ প্লে অফে জায়গা করে নিয়েছে। ওই ৯ দেশ হলো- ইউক্রেন, পোল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, গ্রিস, ইসরায়েল, বসনিয়া, জর্জিয়া, কাজাখস্তান, লুক্সেমবার্গ ও এস্তোনিয়া। তবে এই ৯ দেশের মধ্যে ইউক্রেন, পোল্যান্ড এবং সুইডেনের মূলপর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাছাই পর্বে গ্রুপ সি-তে থাকা ইউক্রেন দুর্দান্ত লড়াই করে শুধুমাত্র গোল পার্থক্যে পিছিয়ে থাকার জন্য মূল পর্বে উঠতে পারেনি।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু