ডি মারিয়ার পায়ের জাদুতে ইউরোপা লিগের শেষ ষোলোয় জুভেন্তাস

ডি মারিয়ার হ্যাটট্রিকের দৌলতে দ্বিতীয় লেগে নঁতে-কে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে জুভেন্তাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপে সতীর্থ লিওনেল মেসির ম্যাজিকে চাপা পড়ে গিয়েছিল তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু ক্লাব ফুটবলে একের পর এক ম্যাচে পায়ের জাদুতে দর্শকদের মোহিত করে যাচ্ছেন আনহেল ডি মারিয়া। বৃহস্পতিবার রাতে একাই প্রতিপক্ষ ফরাসি ক্লাব নঁতে-কে বিধ্বস্ত করে জুভেন্তাসকে ইউরোপা লিগের শেষ ষোলোয় পৌঁছে দিলেন লিওনেল মেসির স্বদেশীয়। ডি মারিয়ার অনবদ্য হ্যাটট্রিকের দৌলতে দ্বিতীয় লেগে  নঁতে-কে ৩-০ গোলে হারিয়ে দিল ইতালির ক্লাবটি।

গত সপ্তাহে প্রথম লেগে জুভেন্তাসকে রুখে দিয়েছিল নঁতে। ১-১ গোলে অমীমাংসিতভাবেই শেষ হয়েছিল খেলা। ফলে এদিন দ্বিতীয় লেগের দিকেই তাকিয়ে ছিল দুই শিবির। কিন্তু ঘরের মাঠে প্রথম থেকেই চাপে পড়ে যায় ফরাসি ক্লাবটি। একা আনহেল ডি মারিয়াই নঁতে-র রক্ষণ ভাগকে নিয়ে ছেলেখেলা করতে থাকেন। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ফরাসি ক্লাবটির জালে বল ঢুকিয়ে জুভেন্তাসকে ১-০ গোলে এগিয়ে দেন। ১৭ মিনিটে মারিয়াকে রুখতে ব্যর্থ হয়ে বক্সের মধ্যেই বিপজ্জনক ফাউল করেন নঁতে-র নিকোলাস পালোসি। ফলে রেফারি লালকার্ড দেখানোর পাশাপাশি জুভেন্তাসকে পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ডি মারিয়া।

১০ জনকে নিয়ে খেলতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হতে হয় ফরাসি ক্লাবটিকে। ৭৮ মিনিটে মারিয়ার শট কোনও ক্রমে প্রতিহত করেন নঁতে-র গোলরক্ষক আলবান লাঁফো। কিন্তু বলটি গোললাইন অতিক্রম করেছে বলে দাবি করে গোলের দাবিতে সরব হন জুভেন্তাসের খেলোয়াড়রা। প্রথমে রেফারি তাতে কর্ণপাত না করলেও পরে গোললাইন প্রযুক্তির সাহায্য নেন। তাতেই দেখা যায়, গোলরক্ষক আলবান লাফোঁ বল নিয়ে নিজেদের গোললাইন অতিক্রম করেছেন। রেফারি গোলের সঙ্কেত দিতেই হাত দুটি উঁচিয়ে ধরেন ডি মারিয়া। যেন কিছুই করেননি তিনি। কিন্তু জুভেন্তাসের খেলোয়াড়রা সতীর্থকে নিয়ে উচ্ছ্বাসে ভেসে যান।

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির