নটরাজনের পরিবর্তে এই পেসারকে নিল সানরাইজার্স

নটরাজনের জন্য অপেক্ষা করা সম্ভব হল না হায়দরাবাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার সকালেই করোনায় আক্রান্ত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার টি নটরাজন। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তাই তাঁকে এবং তাঁর সংস্পর্শে আসা ৬ জনকে দ্রুত আইসোলেশনে পাঠানো হয়েছে। আর সানরাইজার্সের প্রথম একাদশের একজন নিয়মিত সদস্য হলেন এই নটরাজন।

জানা গিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে করোনা আরও দু’বার টেস্ট করা হবে সকলের। তখন যদি রিপোর্ট নেগেটিভ আসে তাহলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। তবে নটরাজনের জন্য ততদিন অপেক্ষা করা সম্ভব নয় হায়দরাবাদের। তাই বাধ্য হয়ে তাঁর পরিবর্ত ক্রিকেটার নিল ‘অরেঞ্জ আর্মি’।

নটরাজনের পরিবর্তে তরুণ পেসার উমরান মালিককে দলে নিল তারা। যিনি এতদিন একজন নেট বোলার হিসেবে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। জম্মু-কাশ্মীরের হয়ে একটি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে উমরানের।

চলতি আইপিএলের শুরু থেকেই একেবারেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদকে। দ্বিতীয় পর্বের শুরুতেও দিল্লির কাছে হারতে হয়েছে কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানিকে। মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার নীচে অবস্থান করছে তারা।  

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার