আফ্রিকান জায়ান্ট কিলারকে হারিয়েই গ্রুপ শীর্ষে ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে র শেষ ম্যাচে জিতে গ্রুপ ডি-তে শীর্ষে রইল ব্রাজিল। এবং গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে পৌঁছল সেলেকাওরা। আফ্রিকার জায়ান্ট কিলার নাইজেরিয়াকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে নেইমারদের দেশ।

উল্লেখ্য, চলতি বছরে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে শুরুটা একেবারেই ভালো হয়নি ব্রাজিলের। ইতালির কাছে প্রথম ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাদের। ফলে একটা আশঙ্কা ছিলই ব্রাজিল সাপোর্টারদের মধ্যে। তবে তাঁদের সেই আশঙ্কা একেবারেই বাস্তবায়িত হয়নি। তবে নাইজেরিয়ার ম্যাচটি ব্রাজিলের কাছে জেতা অত্যন্ত জরুরি ছিল এই কারণে যে, আফ্রিকার দেশটি ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে দুটি ম্যাচেই জয়লাভ করে শীর্ষস্থানে ছিল। কিন্তু ব্রাজিলের কাছে হারতেই এবারের মতো বিদায় নিশ্চিত হয়ে তাদের। কেননা এই গ্রুপ থেকে রার্নাসআপর হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছল ইতালি।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন জিন পেদ্রোসো। নাইজেরিয়ার বিপক্ষে গোল করার সঙ্গে সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হল আরও একটি গোল। টুর্মামেন্টে এখনও অবধি মোট দুটি গোল করেছেন এই ব্রাজিলীয়।

আরও জানতে পড়ুন: ঋতুরাজের জায়গায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুযোগ যশস্বীর

ব্রাজিল দ্বিতীয় গোলটি তুলে নেয় প্রথমার্ধের ইনজুরি টাইমে। সেলেকাওদের হয়ে নাইজেরিয়ার কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেন মার্কুইনহোস।

নেইমারদের দেশ তাদের অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের অভিযান শুরু করবে আগামী ৩১ মে। তবে সেই ম্যাচে মার্কুইনহোসদের প্রতিপক্ষ কে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ব্রাজিলের ম্যাচের দিনই দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও মাঠে নামবে আর্জেন্টিনা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান