অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে বুধবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি:  গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। এখন পালা নক আউট পর্যায়ের। অর্ফাৎ কোয়ার্টার ফাইনাল। অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে বুধবার থেকে। দ্বিতীয় রাউন্ডে মোট আটটি দল যোগ্যতা অর্জন করেছে। তার মধ্যে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবারই এই দুই দল মাঠে নামছে।

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে তিউনেশিয়া। এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া।

ভারতীয় সময় রাত আড়াইটেতে মেসির দেশ তাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামবে। অন্যদিকে রাত ১০.৩০ মিনিটে ব্রাজিল নামবে তিউনেশিয়ার বিরুদ্ধে।

আরও জানতে পড়ুন: আইএফএ শিল্ডে পশ্চিমবঙ্গ পুলিশকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হবে ইতালি বনাম ইংল্যান্ড ম্যাচটি। গ্রুপ ডি-তে ইতালি দ্বিতীয় স্থানে এবং গ্রুপ ই-র এক নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড। ইতালি মোট ৩ ম্যাচের দুটিতে জয় একটি হার। অন্য দিকে ইংল্যান্ড ৩ ম্যাচের দুটি জয় একটি ড্র করেছে। তবুও গ্রুপ লিগের হিসেব দ্বিতীয় রাউন্ডে খাটবে না এমনটাই মত ফুটবল বিশেষজ্ঞদের।

তবে ফুটবল বিশেষজ্ঞদের অন্য একাংশের মতে, ইউরো কাপের আসরে ইংল্যান্ড ট্রফি জিততে ব্যর্থ হয়ে ফাইনালে হার মেনেছিল এই ইতালির কাছেই। কাজেই সেই ম্যাচে হারের বদলা এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইংল্যান্ড নিতে মরিয়া হবে বলেই মনে করছেন তাঁরা।

এছাড়া আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা মেসিদের দেশে এবার বসেছে এই জুনিয়র বিশ্বকাপের আসর। কাজেই দেশের মাটিতে যদি তাঁরা ট্রফি জয় করতে পারেন, তাহলে পর পর দুটি বিশ্বকাপের জয়ের স্বাদ পাওয়া হয়ে যাবে আর্জেন্টিনার।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?