দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, ১০ ছক্কায় ২৪ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বৈভব সূর্যবংশী। সোমবার (৫ জানুয়ারি) দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ২৪ বলেই ৬৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন। ১৪ বছরের বিস্ময় বালকের ইনিংস সাজানো ছিল ১০টি ছক্কায় এবং একটি চারে। স্ট্রাইক রেট ছিল ২৮৩.৩৩। 

এদিন দ্বিতীয় একদিনের ম্যাচে অ্যারোন ভার্গিসকে সঙ্গে নিয়ে দলের গোড়াপত্তন করতে নেমেছিলেন বৈভব। শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে শুরু করেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের পিটিয়ে কার্যত ছাতু করে দেন। উল্টোপ্রান্তে থাকা অ্যারোন ভার্গিস ছিলেন অনেকটাই রক্ষণাত্মক। তিনি মূলত উইকেট টিঁকিয়ে রাখার লক্ষ্য নিয়েই ব্যাট করছিলেন। প্রথম ছয় ওভারেই দুই ওপেনার মিলে ৬৭ রান যোগ করেন। সপ্তম ওভারে সাজঘরে ফেরেন অ্যারোন। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৯ বলে ২০ রান। এর পরে দ্বিতীয় উইকেটে বেদান্ত ত্রিবেদির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে যান বৈভব।

তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের মুখে বড্ড অসহায় লাগছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের। বেধড়ক মারধর খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলছিলেন তাঁরা। শেষ পর্যন্ত বৈভবের তাণ্ডব থামান মিচেল ক্রুশক্যাম্প। ততক্ষণে দলকে খানিকটা শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ২৪ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন বৈভব। ১১ তম ওভারে ভারতীয় দলের রান যখন দুই উইকেট হারিয়ে ১০৩, তখনই ঝেঁপে বৃষ্টি আসায় বন্ধ করে দিতে হয় খেলা। বেদান্ত ত্রিবেদি ৯ রানে এবং উইকেটরক্ষক অভিজ্ঞান কুন্ডু ২ রানে অপরাজিত থেকে সাজঘরে ফিরেছেন।

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস