জন্মদিনের পার্টিতে বিকট শব্দে গান বাজানোয় ভিনিসিয়ুসের বিরুদ্ধে মামলা

Share:

 নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। জন্মদিনের পার্টিতে বন্ধুবান্ধবদের নিয়ে হৈহুল্লোড় করে পড়শিদের শান্তি ভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রিয়াল তারকার বিরুদ্ধে বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন আন্তোনিও জোসে দি সুজা নামে স্থানীয় এক বাসিন্দা। যদিও এ বিষয়ে ভিনিসিয়ুস কিংবা তাঁর প্রতিনিধি মুখ খুলতে চাননি।

গত ১২ জুলাই ছিল রিয়াল তারকা ভিনিসিয়ুসের ২৫তম জন্মদিন। ওই জন্মদিন উপলক্ষে গত ১৯ জুলাই ব্রাজিলের রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দের লাজেদো পার্টি হাউসে পার্টি দিয়েছিলেন তিনি। বন্ধুবান্ধবদের নিয়ে নিজের ২৫তম জন্মদিন উদ্‌যাপন করেছিলেন। কিন্তু ওই জন্মদিন উদ্‌যাপন করতে গিয়েই বিতর্কে জড়ান তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’-র প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী  আন্তোনিও তাঁর অভিযোগপত্রে বলেছেন ‘ভিনিসিয়ুসের জন্মদিনের পার্টি গত ১৯ জুলাই শুরু হয়ে ২১ জুলাই ভোর চারটায় শেষ হয়। এ সময় পার্টিতে উচ্চ স্বরে গান বাজানো হয়। তীব্র চি‍ৎকার আর বিকট শব্দে গান বাজানোয় শুধু তাঁর নয়, অন্যান্য পড়শিদেরও চরম অসুবিধা হয়েছিল। বেশ কয়েকবার হৈহুল্লোড় বন্ধের অনুরোধ জানানো হয়েছিল। তাতে ফল হয়নি। পরে মিলিটারি পুলিশ ডাকা হয়েছিল।  মিলিটারি পুলিশ ভিনির পার্টিতে গিয়ে তাঁকে উচ্চ স্বরে গান বাজানো বন্ধ করতে কিংবা গানের সাউন্ড কমাতে বলে। তখনকার মতো সেই নির্দেশ মেনে নিয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু মিলিটারি পুলিশ চলে যাওয়ার পর আবারও আগের মতো উচ্চ স্বরে গান বাজানো শুরু হয় জন্মদিনের উৎসবে।’ আগামী ৬ নভেম্বর ভিবনির বিরুদ্ধে দায়ের মামলার শুনানি। ব্রাজিলের আইন অনুযায়ী, ‘অন্যদের কাজে কিংবা শান্তিতে বিঘ্ন ঘটালে’ ১৫ দিন থেকে সর্বোচ্চ তিন মাস কারাবাসের শাস্তির পাশাপাশি জরিমানাও হতে পারে।

 

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?