ময়দানে মুখোমুখি ভিনিসিয়ুস-নেইমার! আসন্ন ক্লাব বিশ্বকাপে একগুচ্ছ নয়া চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: জমজমাট হয়ে উঠতে চলেছে প্রতিযোগিতা। ফিফা ক্লাব বিশ্বকাপ ড্র-এর দিকেই নজর ছিল সকলের। বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাবগুলি কে কার বিরুদ্ধে মাঠে নামবে তা নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল কৌতুহল। বিশেষত, মেসির ইন্টার মায়ামি দল কোন কোন দলের বিরুদ্ধে গ্রুপ স্তরের খেলায় মাঠে নামবে সেইদিকেই নজর ছিল ফুটবলপ্রেমীদের। কারণ এবার ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপে সুযোগ পাওয়ায় কিছুটা বিতর্ক হয়েছিল।

আরও পড়ুনঃ বেপরোয়া গতির জেরে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মর্মান্তিক মৃত্যু ৬ জনের, আহত ৪

তবে উল্লেখযোগ্য বিষয়, ড্রয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। গ্রুপ ‘A’তে তাদের সঙ্গে অন্য তিনটি প্রতিপক্ষ দল হিসেবে থাকছে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি। তবে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে গ্রুপ ‘H’-এ। অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। কারণ, সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজ়িলের দুই তারকা খেলোয়াড় নেইমার ও ভিনিসিয়ুস একে অপরের বিরুদ্ধে ময়দানে মুখোমুখি হবেন। কারণ এই গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। H গ্রুপের অন্য দুটি দল হলো পাচুকা ও সালজবুর্গ।

আরও পড়ুনঃ ভেঙে চুরমার সব রেকর্ড, প্রথম দিনেই ১৭৫ কোটির গণ্ডি পার ‘পুষ্পা ২’-র

আমেরিকার মায়ামিতে ক্লাব বিশ্বকাপ ড্র-এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের প্লেয়ার ও কিছু প্রাক্তন ফুটবলাররা। ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, এটি মূলত অন্তর্বর্তীমূলক ব্যাপার। যেখানে প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ক্লাবগুলোকে এক জায়গায় নিয়ে আসা। ৩২টি বিশ্বসেরা ক্লাব ও সেরা খেলোয়াড়দের এক ছাদের নিচে নিয়ে আসা। ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ৩২টি দল। মোট ৮টি গ্রুপে চারটে করে দল রাখা হয়েছে। আমেরিকার মোট ১২টি স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?