চিকিৎসার জন্য ছিল না অর্থ, অসুস্থতার সময় কাম্বলির পাশে কে ছিল জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : এক সময়ে আলোচনা-সমালোচনা চলত প্রতিভার বিচারে দুই বন্ধুর মধ্যে কে এগিয়ে?  একদিকে থাকত কিংবদন্তি শচীন অন্যদিকে থাকত কাম্বলি। কিন্তু সময়ের ধারায় শচীন আজ কিংবদন্তি। আর রমাকান্ত আচরেকরের আরেক ছাত্র ক্রমশ হারিয়ে গিয়েছেন খেলার দুনিয়া থেকে। মদ্যপান থেকে উচ্ছ্বৃঙ্খল জীবনযাপন, কাম্বলির পতনের জন্য দায়ী বলে মনে করেন অনেকে। যদিও দুজনের বন্ধুত্ব অটুট রয়েছে। এবার অসুস্থতা নিয়ে মুখ খুললেন খোদ বিনোদ কাম্বলি। জানালেন, শচীন তাঁর জন্য অনেক কিছু করেছেন।

তিনি জানিয়েছেন, প্রস্রাবের সংক্রমণে ভুগছেন তিনি। এমনকী মাসখানেক আগে অজ্ঞানও হয়ে যান। তবে আপাতত সুস্থ আছেন তিনি। তিনি আরও বলেন, ‘আমি এখন অনেকটাই ভালো আছি। আমার স্ত্রী দেখাশোনা করছেন। আমাকে তিনটি আলাদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার পরিবারকে প্রতিমূহূর্তে পাশে পায় আমি। আমি রিহ্যাবে যেতেও তৈরি। আমি কোনও কিছুকেই ভয় পাই না।’

আর তখনই শচীনের কথা উঠল ? তিনি কি কাম্বলির দু:সময়ে পাশে ছিলেন ? তবে ছোটবেলার বন্ধুর অবদানের কথা স্বীকার করছেন কাম্বলি। শচিনকে নিয়ে তিনি বলেছেন, ‘একসময়ে আমার মনে হত, শচীন আমাকে সাহায্য করেনি। খুব হতাশায় ভুগতাম। কিন্তু শচীন আমার জন্য সব করেছে। ২০১৩-য় আমার দুটো সার্জারির পুরো টাকা ও দিয়েছিল। ক্রিকেট নিয়ে বহু পরামর্শ দিয়েছে শচীন।’

উল্লেখ্য, দিন কয়েক আগে ভাইরাল হয়েছিল শচীন ও কাম্বলির একটি ভিডিয়ো। যেখানে মাস্টার ব্লাস্টারের হাত ধরে টানছেন তাঁর বন্ধু ও প্রাক্তন সতীর্থ। যা দেখে মনে হচ্ছিল কাম্বলি গুরুতর অসুস্থ। সেই ভিডিও ভাইরাল হতেই প্রাক্তন তারকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কপিল দেব, গাভাসকররা।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার