বিরাট-অনুষ্কার নতুন ব্যান্ডের নাম ‘ফ্রেশ লাইম সোডা’, সঙ্গী আফ্রিকান ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসি

বিরাট ছবিতে জিভ ভ্যাংচাচ্ছেন অন্যদিকে তাঁর পাশে অদ্ভুত ভঙ্গিতে মিসেস কোহলি, ওরফে অনুষ্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের প্রতিনিয়ত অবাক করছেন দেশের জনপ্রিয় তারকা জুটি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। গত সপ্তাহ থেকেই তাঁদের একাধিক ছবি ভাইরাল হচ্ছে, কখনও বির্টে আইপিএলের জন্যে বেঙ্গালুরুতেই সময় কাটছে তাঁদের আবার কখনও জিমখানায়। বিরাটের প্রতিটি খেলায় গ্যালারির মধ্যে থেকে উৎসাহ দেন অনুষ্কা, অন্যদিকে প্রথম ছয় বা চার সবসময়ই স্ত্রীকে উৎসর্গ করেন ভামিকার বাবা। কিছুদিন আগেই বেঙ্গালুরুতে অনুষ্কার সঙ্গে সেলফি তোলার জন্যে ভক্তদের অত্যাচার বিরাটকে রীতিমতো ক্ষুব্ধ করেছিল। সেই ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এছাড়া বেঙ্গালুরুতে বিরুষ্কা জুটির ভক্তদের সঙ্গে ইডলি ও ধোসা খাওয়ার নানা ছবিও এখনও সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। এদিন আরও একটি ছবি ভাইরাল হল তারকা দম্পতির। অনুষ্কা আর বিরাট তো হামেশাই মজার মজার ভঙ্গিতে ছবি তোলেন আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিছুদিন আগে একটি জিমখানা থেকে একটি রিলও পোস্ট করেছিলেন অনুষ্কা।

এবার তাঁদের একটি অদ্ভুত ছবিকে আরও অদ্ভুততর করে তুলতে তাঁদের সঙ্গে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসি। ছবিতে অনুষ্কা, বিরাট এবং ফ্যাফকে এমনভাবে পোজ দিতে দেখে সবাই ভাবছেন, যেন তাঁরা কোনও ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন দিচ্ছেন। বিরাট ছবিতে জিভ ভ্যাংচাচ্ছেন অন্যদিকে তাঁর পাশে অদ্ভুত ভঙ্গিতে মিসেস কোহলি, ওরফে অনুষ্কা। আর ফ্যাফ ডু প্লেসি তাঁদের পিছনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই ছবির জন্য। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এই ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখেন টিম গ্রিন। বিরাট তাঁর এই ছবি শেয়ার করে লেখেন ‘হাহা, আমাদের কী বলা উচিত অনুষ্কা শর্মা?’ তাঁর প্রশ্নের উত্তরে অনুষ্কা বলেন ‘ব্যান্ড নেম ফ্রেশ লাইম সোডা।’ ফ্যাফ তাঁর এই পোস্ট আবার মজা করে শেয়ার করে লেখেন, ‘এটা আমার মনে ধরেছে।’

প্রসঙ্গত ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট এবং অনুষ্কা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের প্রেমের রং একটুও ফিকে হওয়ার বদলে যেন আরও গাঢ় হচ্ছে। মেয়ে ভামিকার মুখ না দেখালেও বেশ গুছিয়ে সংসার তাঁদের। আগামীতে অভিনেত্রী চাকদা এক্সপ্রেস ছবিতে বলিউডে কামব্যাক করছেন।

 

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর