আচমকাই হাজির বিরুষ্কা, চমকে গেলেন মেলবোর্নের ছোট রেস্তোরাঁর কর্মীরা

আজ ২৫ ডিসেম্বর, বিদেশের মাটিতেও জোরকদমে শুরু হয়েছে খ্রিস্টমাস সেলিব্রেশন। তাই বক্সিং ডে টেস্ট ম্যাচ শুরুর একদিন আগেই খ্রিস্টমাস উদযাপনে পরিবারের সঙ্গে মেলবোর্নের একটি ছোট রেস্তরাঁয় পৌঁছেছিলেন বিরাট কোহলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলবোর্নের একটি ছোট্ট ক্যাফে রেস্তরাঁয় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে দেখে রীতিমতো চমকে গেলেন রেস্তরাঁর কর্মীরা। এত বড় খেলায়ার হয়ে ছোট্ট একটি রেস্তোঁরায় বিরাট কোহলির পা দেওয়া, বিষয়টি নেটিজেনদের কাছেও ব্যপক প্রশংসিত হয়েছে। তারকা মানেই বড় বড় সব ব্যাপার স্যাপার। সাধারণ মানুষের কাছে মুলত এটাই ধারণা থাকে। তাই ছোটখাটো ক্যাফে বা রেস্তরাঁয় তারকাদের দর্শন পাওয়া, চমকপ্রদ বিষয়। কন্যার পরে পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই অনুষ্কা বিরাটের সঙ্গে লন্ডনেই বেশিরভাগ সময় থাকেন। যদিও তাঁরা ভারতের পাঠ পুরোপুরি চুকিয়ে দিচ্ছেন কিনা, তা জানা যায়নি! এমনও শোনা গিয়েছে যে, অভিনেত্রী অনুষ্কা শর্মা অভিনয় কেরিয়ারকেও বিদায় জানাবেন। তবে সবটাই জল্পনা ভক্তদের।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচ। আর ম্যাচের জন্যে ইতিমধ্যেই প্রস্তুত বিরাট কোহলি। সেই কারণে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট কোহলি। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG)। আর আজ ২৫ ডিসেম্বর, বিদেশের মাটিতেও জোরকদমে শুরু হয়েছে খ্রিস্টমাস সেলিব্রেশন। তাই বক্সিং ডে টেস্ট ম্যাচ শুরুর একদিন আগেই খ্রিস্টমাস উদযাপনে পরিবারের সঙ্গে মেলবোর্নের একটি ছোট রেস্তরাঁয় পৌঁছেছিলেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে অভিনেত্রী অনুষ্কা শর্মাও ছিলেন। আর বিরাট-অনুষ্কাকে দেখে রীতিমতো ভগবান দেখার মতো চমকে যান রেস্তরাঁ কর্মীরা। ক্যাফে কোর্ট রেস্তোরাঁ তাঁদের ইনস্টাগ্রামে নিজেরাই বিষয়টি জানিয়েছেন। এবং তারা বিরাট কোহলির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তবে বিরাটের আশেপাশে ছবিতে দেখা গিয়েছে অনুষ্কাকেও।

রেস্তরাঁটি ছবিগুলি পোস্ট করে লিখেছেন, ‘আজ ২৫ ডিসেম্বর ছুটির দিনে আমরা যখন ক্যাফে কোর্ট খোলা রাখব কিনা বিবেচনা করছিলাম, ঠিক তখনই আমাদের রাজা বিরাট কোহলির দর্শন পাই। তিনি অনুষ্কা শর্মা এবং তাঁর দুই সন্তানকে নিয়ে আমাদের ছোট্ট ক্যাফেতে পা রেখেছিলেন। তাঁদের খাবার পরিবেশন করতে পেরে আমরা ধন্য হয়ে গিয়েছি। বিরাট স্যর এতটাই দুর্দান্ত হৃদয়ের মানুষ যে, তিনি আমাদের রান্নাঘরেও প্রবেশ করেছিলেন এবং আমাদের শেফকে ধন্যবাদ জানিয়ে গিয়েছেন। আমাদের সঙ্গে ছবিও তুলেছেন।’ এই পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উল্লেখ্য, বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে কোহলির ব্যাপক পারফরম্যান্স গোটা বিশ্বকে মুগ্ধ করেছে। পারথে প্রথম ম্যাচেই তিনি সেঞ্চুরি করে ভারতকে জয়ী করেছেন। তবে সব মিলিয়ে ছয় ইনিংসে ৩০ গড়ে ১২৬ রান করে ছিলেন বিরাট কোহলি। তবে MCG-তে কোহলি ৫২.৬৬ গড়ে ৩১৬ রান করেছেন। যার মধ্যে রয়েছে ২০১৪ সালের বক্সিং ডে টেস্ট ম্যাচে বিরাট কোহলির ১৬৯ রানের একটি দুর্দান্ত জয়।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর