নতুন অধ্যায় শুরু বিরাট কোহলির, করলেন বড় ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি যিনি নামেই একটি ব্র্যান্ড। তাঁকে নিয়ে যতবারই প্রশ্ন উঠছে ততবারই ব্যাটে-বলে জবাব দিয়েছেন। খেলোয়াড়রা ময়দানের বাইরেও একাধিক নামী সংস্থার প্রচারের মুখ। বিরাট কোহলি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা (PUMA)-এর সঙ্গে তাঁর তার দীর্ঘদিনের চুক্তি শেষ করেছেন আগেই। এই চুক্তির শেষের পরেই নতুন শুরুর ঘোষণা করলেন কিং কোহলি। সোমবার সোমবার ভারতীয় স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে তাঁর অংশীদারিত্বের কথা ঘোষণা করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ২-১ ওডিআই সিরিজে জেতে ভারত। সিরজ সেরার পুরস্কার পাওয়ার পরেই জীবনের নতুন অধ্যায় শুরুর কথা ঘোষণা করেছেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিরাট এই অংশীদারিত্বের কথা নিশ্চিত করেছেন। চলতি বছরের শুরুতে, বিরাট কোহলি স্পোর্টসওয়্যার জায়ান্ট PUMA-এর সঙ্গে প্রায় আট বছরের পুরনো ছিন্ন করেন, পরিবর্তে পুমা ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে একজন বিনিয়োগকারী এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে তাঁর অংশীদারিত্বের কথা ঘোষণা করে কোহলি বলেছেন, “দেখুন, যখন প্রস্তাবটি এলো এবং তিনি (অভিষেক গাঙ্গুলি) আমাকে এর পেছনের শক্তি, উৎপাদন ক্ষমতা, তার দক্ষতা এবং কী ধরণের লোক আসবেন তা বোঝালেন, তখন আমি ভেবেছিলাম এটি বড় কিছু হতে পারে এবং অবশ্যই, আমি এর অংশ হতে চেয়েছিলাম।” বিরাট আরও বলেন, “এটি আমাদের নিজস্ব লোকেরা ডিজাইন করেছেন, এখানে তৈরি। কিন্তু, আমি মনে করি এই পুরো প্রক্রিয়ার ভিত্তি হল আপনাদের সম্ভাবনা পূরণ করা।”

 ২০০৩ সালে পুমা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাসের যাত্রা শুরু করেন। ২০২৩ সালে ভারতীয় স্পোর্টস শ্যু প্রস্তুতকারক সংস্থা মোচিকো-কে অধিগ্রহণ করে অ্যাজিলিটাস। এই সংস্থাটি তৈরি করে অ্যাডিডাস, পুমা, রিবক, ক্রোকস, স্কেচার্স, ক্লার্কস, ডেকাথেলন, অ্যাসিক্সের মত বড় ব্র্যান্ডের জুতো। ২০১৭ সালে পুমার সঙ্গে কোহলির প্রথম চুক্তিটি ছিল ১১০ কোটি টাকার। আট বছরের এই অংশীদারিত্বের মাধ্যমে পুমার ছত্রছায়ায় তাঁর লাইফস্টাইল-অ্যাথলেজার লেবেল ওয়ান৮ চালু হয়। সূত্রের খবর, কোহলি পুমার কাছ থেকে নতুন করে প্রাপ্ত একটি বড় অঙ্কের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন । যে অঙ্কটা ছিল প্রায় ৩০০ কোটি টাকা।

এই পরিবর্তনে কোহলি কেবল অ্যাজিলিটাসের মুখ হয়ে ওঠেননি, বরং তিনি এই সংস্থায় বিনিয়োগ করছেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, কোহলি তাঁর পছন্দের শেয়ার (CCPS)-এর মাধ্যমে প্রাথমিক বিনিয়োগ ৪০ কোটি টাকা করতে পারেন যা কোম্পানিতে প্রায় ১.৯৪% অংশীদারিত্বকে বোঝায়। এই পদক্ষেপ কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে সহ-নির্মাতার ভূমিকায় পৌঁছে দিয়েছে। নতুন চুক্তির অধীনে, One8 পণ্যগুলি এখন Agilitas-এর ব্যবসায়িক মডেলের অধীনে বিক্রি করা হবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের