IND VS ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি একদিনের ম্যাচে বিরাটের দেখা নাও মিলতে পারে

বিশ্রামে থাকতে চাইছেন, বোর্ডের কাছে চেয়েছেন অনুমতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। বোর্ড (BCCI) তাকে বিশ্রামে রেখেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও বিরাটের খেলার সম্ভাবনা ক্ষীণ। বিরাটকে বাদ দিয়ে খেলতে হবে এই ধারণা নিয়েই মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে মেন ইন ব্লু। গোড়ালিতে চোট পাওয়ার কারণে বিরাটকে বাদ দিয়েই প্রথম ১১ জনের তালিকা তৈরি করা হয়েছিল। বিরাট না থাকায় দলে স্বাভাবিকভাবেই একটা শূন্যতা তৈরি হয়। কিন্তু ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের ব্যাটার (batsman) এবং বোলারদের (boller) অসাধারণ পারফরম্যান্সে বুঝতেই দেয়নি সেই শূন্যতা। ৫০ ওভার খেলার সুযোগই পায়নি বাটলাররা। ২৬ ওভারেই শেষ তাদের সব দাপট। বুমরা-শামিদের ইনসুইংয়ে মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের (England) ইনিংস।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে তিনটি একদিনের ম্যাচ (ODI) । সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় শিবিরের মনোবল যে তুঙ্গে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেনিংটনে বুমরা এবং শামি একাই প্রতিপক্ষ শিবিরের মেরুদণ্ড গুঁড়িয়ে দেন। ভারতের জয়ের জন্য দরকার ছিল ১১১ রান।

প্রথম একদিনের ম্যাচে বিরাট খেলতে না পারলেও সবসময় দলের সঙ্গেই ছিলেন। যদিও বিরাটের সাম্প্রতিক পারফরম্যান্স উল্লেখযোগ্য না হওয়ায় নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় ওঠে। সূত্রের খবর, বিরাট (Virat Kohli)আপাতত কিছুদিনের জন্য বোর্ডের কাছে বিশ্রামে থাকার অনুমতি চেয়েছে। মনে করা হচ্ছে, তৃতীয় তথা সর্বশেষ ম্যাচেও বিরাটের (Virat Kohli)খেলার সম্ভাবনা ক্ষীণ।

আরও পড়ুন বুমরা-শামিদের ইনসুইংয়ে ঝাঁঝরা ইংল্যান্ড, ১১০ রানেই শেষ ইনিংস

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের