বিরাটের ৫২ রানের দরুণ পেট ভরেছে নানা পাটেকরের, সমাজমাধ্যমে মিম-ইমোজিতে ছয়লাপ

বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকরও বিশাল ক্রিকেটপ্রেমী। বিশেষ করে তিনি বিরাটপ্রেমী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নানা পাটেকর জানিয়েছেন, বিরাট কোহলি তাঁর প্রিয় ক্রিকেটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার (১২ ফেব্রুয়ারি) ভারত-ইংল্যান্ডের শেষ ODI সিরিজে প্রথম ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে ৩৫৬ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। এই ম্যাচে দুর্দান্ত রান হাঁকিয়েছেন শুভমন গিল এবং বিরাট কোহলি। এদিন ৫২ রানে থেমেছেন বিরাট কোহলি। এটি ছিল বিরাট কোহলির ওয়ানডে কেরিয়ারের ৭৩ অর্ধশতক। এদিন ম্যাচের শুরুটা খারাপ হলেও ম্যাচের শেষে দৌরাত্ম্য দেখালেন ভারতীয় ক্রিকেটাররা। এদিন বিরাট ৫৫ বলে ৭ টি চার এবং ১ টি ছক্কা হাঁকিয়ে ৫২ রান করেছেন। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় প্রবীণ অভিনেতা নানা পাটেকরকে নিয়ে মেমের ধুম বয়ে গিয়েছে।

মিমের একটাই টপিক ছিল, বিরাট মাঠে দুর্দান্ত রান করেছেন, সুতরাং নানা পাটেকর আজকে তৃপ্তি করে খেয়েছেন। এবার নিশ্চয়ই মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নানা পাটেকরের খাওয়ার সঙ্গে বিরাটের রানের কী সম্পর্ক? নেপথ্যে কারণ জানতে হলে পড়তে হবে পুরো প্রতিবেদনটি। আসলে সিনেমার থেকেও ক্রিকেটের প্রতি বেশি প্রেম দেশবাসীর, বিশেষ করে তরুণ প্রজন্মের! যুগ যুগ ধরেই এমনটাই বহাল রয়েছে। বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকরও বিশাল ক্রিকেটপ্রেমী। বিশেষ করে তিনি বিরাটপ্রেমী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নানা পাটেকর জানিয়েছেন, বিরাট কোহলি তাঁর প্রিয় ক্রিকেটার।

সে বিরাট কোহলিকে এতটাই পছন্দ করেন যে, যদি সে মাঠে আউট হয়ে যায় বা রান করতে ব্যার্থ হয় তাহলে তাঁর খাওয়া ও ঘুম উড়ে যায়। তাঁর ক্ষুধাও কমে যায়। এবং তিনি খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। আর যখন কোহলি দুর্দান্ত পারফরম্যান্স দেয়, তখন তিনি পেট ভরে খান। তাই আজকের ইংল্যান্ড-ভারতের ODI-এর তৃতীয় সিরিজে বিরাটের অসাধারণ পারফরম্যান্স দেখে নানা পাটেকর পেট ভরে খেয়েছেন বলেই মনে করছেন ভক্তরা। কারণ বিরাট কোহলি ৫২ রান করেছেন।সেই কারণে সোশ্যাল মিডিয়ায় মজার মজার মিম এবং ইমোজি ভরে গিয়েছে। আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল ভারত-ইংল্যান্ডের মধ্যে শেষ ODI সিরিজ। যেখানে টসে হেরে প্রথম ব্যাটিং করতে নামেন ভারত। প্রথম ম্যাচে ভারতের পারফরম্যান্স ভাল না হলেও তৃতীয় ম্যাচে দুর্দান্ত খেলেছেন বিরাট ও শুভমনরা।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের