ওয়েস্টইন্ডিজ সফরেও নেই বিরাট, অগ্নিপরীক্ষা তিনের

নাম নেই যজুবেন্দ্র চাহালের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। স্কোয়াডে নেই বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। দলে জায়গা হয়েছে কেএল রাহুলের (KL Rahul) । গত মাসে চোট পাওয়ার জন্য কেএল রাহুলের স্কোয়াডে জায়গা হয়নি। তবে এই তালিকা চূড়ান্ত নয়। কারণ, চূড়ান্ত তালিকা তৈরির আগে কেএল রাহুলের ফিটনেস পরীক্ষা (fitness test) হবে। সেই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে চূড়ান্ত তালিকায় তাঁর জায়গা হওয়া না হওয়ার বিষয়টি। কুলদীপ যাদবের ক্ষেত্রেও কার্যকর হবে একই নিয়ম। ঘোষিত খেলোয়াড়দের তালিকায় নাম নেই যজুবেন্দ্র চাহালের। 

বিরাট না থাকলেও রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma ), হার্দিক পাণ্ড্য়, সূর্যকুমার যাদব(Suryakumar Yadav), শ্রেয়স আয়ার। জায়গা পেয়েছেন ঈশান কিশন। উইকেট রক্ষক হিসেবে স্কোয়াডে জায়গা হয়েছে দুইজনের – ঋষভ পন্থ (Rishabh Pant) এবং দীনেশ কার্তিকের (Dinesh Karthik,। দলে রয়েছেন চার স্পিনার রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং রবি বিষ্ণোইয়ের সঙ্গে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। বুমরাকে বিশ্রাম দিলেও রয়েছেন ভুবনেশ্বর কুমার। তাঁর সঙ্গে পেস আক্রমণ সামলাবেন আবেশ খান, হর্ষল পটেল এবং অর্শদীপ সিংহ। দলে নেওয়া হয়নি উমরান মালিককে। টি-টোয়েন্টিতে ফেরান হয়েছে রোহিতকে। ওয়েস্টইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ভারত পাঁচটি টি- টোয়েন্টি খেলবে। সিরিজ শুরু ২৯ জুলাই থেকে। টি-টোয়েন্টির আগে দুটি দল খেলবে তিনটি একদিনের ম্যাচ।

আইপিএলের (IPL))পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া আর কোনও খেলায় দেখা যায়নি বিরাটকে। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলের হয়ে তাঁকে মাঠে দেখা যায়নি। ফলে, কবে আবার স্বমহিমায় বিরাটকে দেখা যাবে, সে দিকে তাকিয়ে তাঁর গুণমুগ্ধরা।

 আরও পড়ুন বুমরা-শামিদের ইনসুইংয়ে ঝাঁঝরা ইংল্যান্ড, ১১০ রানেই শেষ ইনিংস

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের