যশস্বীকে পরামর্শ দিলেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর আসরে যে কয়জন তরুণ ভারতীয় ক্রিকেটার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন রাজস্থান রয়্যালস-এর যশস্বী জয়সওয়াল। যশস্বী যে আগামী দিনে ভারতীয় ক্রিকেটের তারকা হয়ে উঠতে চলেছেন তেমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের।

গত রবিবার আইপিএল-এর ম্যাচে রাজস্থান রয়্যাল মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ম্যাচে বিরাটদের কাছে কার্যত ধরাশায়ী হয়ে ম্যাচে পরাজয় স্বীকার করে রাজস্থান রয়্যালস। ব্যর্থের তালিকায় অন্য সব ক্রিকেটারের মতো নাম ওঠে যশস্বীরও। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হয় এই তরুণ ব্যাটারকে।

আরও জানতে পড়ুন: হায়দরাবাদকে হারিয়েই প্লে-অফে যেতে চায় গুজরাট

তারপরই ম্যাচ শেষে দেখা যায় বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় মগ্ন রাজস্থান রয়্যালস-এর এই তরুণ প্রতিশ্রুতিবান ক্রিকেটারটিকে। হয়তো আগামী দিনের তারকাকে কিছু মূল্যবান টিপস দিয়েছেন বিরাট। সে সম্বন্ধে যশস্বী বলেন, বিরাট ভাই-এর কাছে অনেক কিছু জানতে পারলাম। যা ভবিষ্যতে আমার ক্রিকেট জীবনে উন্নতি করতে কাজে লাগবে। আমি বিরাট ভাই-এর দেওয়া টিপসগুলি মেনে চলবো। বিরাট ভাইয়ের প্রতিটি খেলা আমি ভালোকরে নজর করি। বিরাট ভাই আমাকে উৎসাহিত করেছেন আগামী দিনে ভালো খেলার জন্য।

উল্লেখ্য, বিরাট-এর আগে যশস্বী যে ভাবে চলতি আইপিএল-এ খেলছে তাঁ নিয়ে প্রশংসা করেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটারই। তাঁদের মতে, যশস্বী যদি এই ফর্ম ধরে রাখে, তাহলে জাতীয় দলে ডাক পাওয়া এখন ওঁর কাছে শুধু সময়ের অপেক্ষা।

এখন দেখা যাক, কত তাড়াতাড়ি যশস্বী আইপিল-এর গণ্ডি ছাড়িয়ে দেশের জার্সিতে আন্তজার্তিকে ক্রিকেটে খেলার সুযোগ পান।

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

১৩৬-তম মন কী বাত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার