চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিটল ভিসা জট, ভারত-ওয়েস্টইন্ডিজ T-20 আমেরিকাতেই

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষ মিটল মার্কিন ভিসাজট (US Visa) । ভারত বনাম ওয়েস্টইন্ডিজের (India- West Indies)  শেষ টি-টোয়েন্ট (T-20) ম্যাচের আসর বসবে আমেরিকাতেই। সৌজন্যে গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি। সূত্রের খবর, ভিসা সমস্যা মেটাতে আসরে নামেন গায়ানার প্রেসিডেন্ট (President of Guyan) তিনি মার্কিন বিদেশ দফতরের (US foreign office) সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত তাঁর সেই চেষ্টা সফল হয়েছে। দুই দলের শেষ দুটি টি-টোয়েন্ট (T-20) ম্যাচ ফ্লোরিডায়, ৬ এবং ৭ অগাস্ট। মার্কিন ভিসা নিয়ে সংশয় তৈরি হওয়ায় এই দুটি ম্যাচকে কেন্দ্র করে তৈরি হয় অস্থিরতা। 

সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা মার্কিন ভিসা (US-Visa) পেলেও ভারতীয় স্কোয়াডের সব সদস্যের ভিসা মঞ্জুর করেনি আমেরিকা। ফলে, শেষ টি-টোয়েন্টি ম্যাচ ফ্লোরিডায় (Florida) হবে না ধরে নিয়েই বিরাট বাহিনী মানসিক প্রস্তুতি নিতে শুরু করে। স্কোয়াডের (Squad) সংখ্যাগরিষ্ঠ সদস্য পৌঁছে যায় জর্জ টাউন। রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বীন, দীনেশ কার্তিক রবি বিষ্ণোই, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব মিয়ামি পৌঁছে যান। আজ রাতে স্কোয়াডের (Squad) বাকি সদস্যদের সঙ্গে তাদের দেখা হবে।

স্কোয়াডের আর যারা মার্কিন ভিসা (US Visa) পাননি, তারা জর্জ টাউনে আমেরিকার ভিসা দফতরে গিয়ে দেখা করলেই তাদের ভিসা মঞ্জুর করা হবে। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে চলতি টি-টোয়েন্ট সিরিজে এগিয়ে ভারত। তিনটি ম্যাচের মধ্যে বিরাট-বাহিনী দুটিতে জয় পেয়েছে। একটিতে জয় ক্যারিবিয়ানদের (2-1) । সিরিজ দখলের লক্ষ্য নিয়েই ২২ গজে নামবে ভারত। ভিসা জট মিটে যাওয়া ভারতীয় শিবির এখন অনেকটাই চাপমুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ