সদ্যোজাতর মৃত্যুর পর এবার বাবাকেও হারালেন বিষ্ণু সোলাঙ্কি

গত ১০ ফেব্রুয়ারি বাবা হয়েছিলেন বিষ্ণু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরপর দুটো ধাক্কা বিষ্ণু সোলাঙ্কির। প্রথমে হারিয়ে ফেলেন সদ্যোজাত কন্যাকে। সেই ধাক্কার রেশ কাটতে না কাটতে এবার বাবাকেও হারালেন ব্যাটার বিষ্ণু। আরও যন্ত্রণাদায়ক খবর হল সাজঘরে বসেই তাঁকে বাবার শেষকৃত্য দেখতে হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি বাবা হয়েছিলেন বিষ্ণু। পরিবারে নতুন সদস্য আসায় বেশ কিছু পরিকল্পনাও নিয়েছিলেন। কিন্তু একবারও কী জানতে এক লহমায় সব কিছু বদলে যাবে?

চলতি রঞ্জিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় বিষ্ণুকে সাজঘরে ডেকে নিয়ে আসেন ম্যানেজার ধর্মেন্দ্র আরোথ। সেখানে তাঁকে বাবার প্রয়াণের খবর দেওয়া হয়। বাকিরা কিন্তু জানতে না বিষ্ণুর (Vishnu ) বাবা গত হয়েছে। পরে তারা শোনেন এই দুঃসংবাদ। অধিনায়ক কেদার দেওধর জানান,’ড্রেসিংরুমের এক কোণায় দাঁড়িয়ে বাবার শেষকৃত্য দেখেছিল বিষ্ণু। বলার অপেক্ষা রাখে না যে অত্যন্ত কঠিন মুহূর্ত ছিল। কিন্তু ও যেভাবে পরপর দুটো ধাক্কা সামলেছে, তাতে কুর্নিশ জানাতেই হয়।’

বিষ্ণুর (Vishnu ) পাশে দাঁড়িয়েছে দল। পাশে দাঁড়িয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংগঠনের সচিব অজিত লেলে জানিয়েছেন, বাবার মৃত্যুর খবর পাওয়ার পরে পরেই আমরা সিদ্ধান্ত নেওয়া হয় বিষ্ণু চাইলে বাড়ি ফিরতে পারে। কিন্তু ম্যানেজার জানান, বিষ্ণু দলের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুটো বড় আঘাত সামলে ও কী করে পারফর্ম করল, সেটা দেখে আমরা বিস্মিত হচ্ছি। উল্লেখ করা যেতে পারে, সদ্যোজাত কন্যার মৃত্যুসংবাদ শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বিষ্ণু (Vishnu ) । বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি